সাবেক সচিব আবুল কাসেম মারা গেছেন

সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম আবুল কাসেম হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাতে এ এইচ এম আবুল কাসেম মিরপুরের বাসায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নেওয়া হয় মিরপুরের হার্ট ফাউন্ডেশনে। সেখানে রাত ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সময় তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী।
এ এইচ এম আবুল কাসেম বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব। এ ছাড়া তিনি ঢাকা ও চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। মরহুমের প্রথম জানাজা আজ আসরের নামাজের পর মিরপুর ২ নম্বর প্রশিকা ভবনের পাশে নূরানী মসজিদে অনুষ্ঠিত হবে। তারপর নিজে বাড়ি কুমিল্লার চান্দিনার গল্লাইয়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।



