Agamir Somoy E-Paper
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জুয়ায় জেল ১ মাসের বদলে ৭ বছর, জরিমানা ১০০ টাকা থেকে ৫ কোটি

  • আইনের খসড়া মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে আজ
উবায়দুল্লাহ বাদল
উবায়দুল্লাহ বাদল
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৭:৫৩
জুয়ায় জেল ১ মাসের বদলে ৭ বছর, জরিমানা ১০০ টাকা থেকে ৫ কোটি

সংগৃহীত ছবি

এখন থেকে যেকোনো ধরনের জুয়া খেলার অপরাধে সাত বছর জেল খাটতে হবে, যা আগে ছিল এক মাস। পাশাপাশি অর্থদণ্ড হবে ১০০ টাকার বদলে ৫ কোটি। এ ছাড়া ম্যাচ ফিক্সিং (পাতানো খেলা) করলে দায়ী ব্যক্তির শাস্তি হবে সাত বছরের জেল বা ১ কোটি টাকা জরিমানা। শুধু তাই নয়, জুয়ার মাধ্যমে অর্থ পাচার ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করলে ১০ বছর জেল বা জরিমানা গুনতে হবে ১০ কোটি। এসব বিধান রেখে ‘বেটিং ও জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে আজ। এক্ষেত্রে বাতিল হচ্ছে দেড়শ বছরের পুরনো আইন ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’।

পুরনো আইনে অনলাইন জুয়া বা ম্যাচ ফিক্সিংসহ অনেক বিষয়ই নেই। ২০১৯ সালে রাজধানীতে ক্যাসিনোবিরোধী অভিযানে বিভিন্ন জুয়ার আসর থেকে শতাধিক ব্যক্তি আটক হলে আইনের সীমাবদ্ধতার বিষয়টি তখন আলোচনায় আসে। যদিও ওই আইনে কোনো মামলা দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে। এই জুয়ার বিভিন্ন চক্রে জড়িয়ে নিঃস্ব হচ্ছে লাখো মানুষ। কিন্তু বর্তমান আইনের সীমাবদ্ধতার কারণে অনলাইন জুয়ার প্রকোপ থামাতে পারছে না সরকারের সংশ্লিষ্টরা। ফলে জুয়াড়িরা গ্রেপ্তার হলেও সহজেই মুক্তি পেয়ে যাচ্ছে। প্রস্তাবিত আইনটি কার্যকর হলে জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নিতে পারবে সরকার। গ্রেপ্তারের পর তারা সহজে ছাড় পাবে না।

নতুন আইন করার প্রয়োজনীয়তা উল্লেখ করে খসড়ায় বলা হয়েছে, সংবিধানের ১৮(২) অনুচ্ছেদে জুয়া, অনলাইন জুয়া বন্ধে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু বর্তমান আইনে ডিজিটাল যুগের অনলাইন জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়া, ভুয়া সিম ও ডিজিটাল আর্থিক জালিয়াতি প্রতিরোধে কোনো বিধান নেই। এ ছাড়া অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ভিপিএন (VPN), সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি এবং ডিজিটাল পেমেন্টের মাধ্যমে জুয়া, অর্থ পাচার ও প্রতারণার বিষয়েও নেই কোনো বিধান। এসব অপকর্মের কারণে বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা, অর্থনৈতিক স্থিতিশীলতা, জননিরাপত্তা ও তরুণ সমাজের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জুয়ার শাস্তি প্রসঙ্গে খসড়ায় আরও বলা হয়েছে, এটি কার্যকর হলে কোনো ব্যক্তি ভুয়া সিম বা অন্যের জাতীয় পরিচয়পত্র, আঙুলের ছাপ, মুখমণ্ডল, বায়োমেট্রিক তথ্য বা ডিজিটাল পরিচয় ব্যবহার করে জুয়া বা বেটিং-সংক্রান্ত অ্যাকাউন্ট খুললে সাত বছরের জেল বা ৫০ লাখ টাকা জরিমানা করা হবে। কেউ ‘আর্থিক ঝুঁকিপূর্ণ খেলার’ অপরাধ করলে অনধিক দুই বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ২ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ‘দূরবর্তী জুয়া’ ও ‘অনলাইন জুয়ার’ অপরাধে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা ৫ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে অপরাধটি যদি আন্তর্জাতিক নেটওয়ার্ক, বিদেশি সার্ভার বা সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে সংঘটিত হয়, তাহলে সর্বোচ্চ ১০ বছরের জেল বা ১০ কোটি টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া জুয়ার সামগ্রী সংরক্ষণ, প্রস্তুত, সরবরাহ, বিক্রয় ও বিতরণ করলে অনধিক তিন বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। পাশাপাশি বাজিকর হিসেবে কার্যক্রম পরিচালনা করলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড বা অনূর্ধ্ব ৫ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মন্ত্রিসভার বৈঠকজুয়াজরিমানা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    মতিঝিলে পিটুনির শিকার ব্যক্তিটি কি বিএনপি নেতা ছিলেন?

    ২৬ জুলাই ২০২৬, ০০:০৬

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    সমাজ বদলের লড়াইয়ে চা বিক্রেতা

    ২৬ জুলাই ২০২৬, ০৩:০৪

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা, ২ এসআই আহত

    ২৬ জুলাই ২০২৬, ০০:২১

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ঢাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫০

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    শিক্ষার্থীদের আন্দোলন ও বর্তমান বাস্তবতা

    ২৬ জুলাই ২০২৬, ০৬:০০

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা লাগামহীন তেলের বাজার

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৭

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    প্রশ্নফাঁসে উত্থান প্রশ্নফাঁসেই পতন

    ২৬ জুলাই ২০২৬, ০০:৫৯

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ঐতিহাসিক দিনে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমার প্রচারণা শুরু

    ২৬ জুলাই ২০২৬, ০১:২২

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    বাসাবাড়িতে নিখোঁজ, নেই গ্যাস স্টেশনেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    বঙ্গোপসাগরে লঘুচাপ, দুই উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা

    ২৬ জুলাই ২০২৬, ০৮:১১

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ১০০ ব্রোকারেজ হাউজ পরিদর্শনের সিদ্ধান্ত বিএসইসির

    ২৬ জুলাই ২০২৬, ১০:৫০

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    গুলিতে কিশোরী আহত, তদন্তে পুলিশ

    ২৬ জুলাই ২০২৬, ০১:৩১

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    রবিবার বন্ধ রাজধানীর সেসব মার্কেট ও দোকান

    ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৩

    দরকার ধারা ধরে রাখা

    দরকার ধারা ধরে রাখা

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    রোগের সঙ্গে লড়ছি, ক্ষুধার সঙ্গেও

    ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৯

    advertiseadvertise