Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

গ্যাস উত্তোলনে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন স্পিকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৭:৩১
গ্যাস উত্তোলনে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন

ভোলায় গ‌্যাসক্ষেত্র থেকে গ‌্যাস উত্তোলন ও ইউরিয়া সার কারখানা নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আজ বুধবার ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে বৈঠককালে এই সহযোগিতা কামনা করেন তিনি। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকটি।

এতে হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ‌্যে বিগত দুই দশকে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বিস্তার লাভ করেছে। বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বাণিজ‌্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সংসদীয় কূটনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কোরিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল‌্যাণে অব‌্যাহত সহযোগিতা প্রদানের জন‌্য দক্ষিণ কোরিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার। একই সঙ্গে দুই দেশের মধ‌্যে মানবসম্পদ বিনিময়, আন্তঃসংসদীয় বিদ‌্যমান সহযোগিতা আরও গভীর বিস্তৃত এবং বহুমাত্রিক করার আশাবাদ ব‌্যক্ত করেন তিনি।

এ সময় স‌্যামসাংসহ যেসব কোরিয়ান কোম্পানি বাংলাদেশে ব‌্যবসা করছে, তাদেরকে বাংলাদেশ সরকার প্রদত্ত সহযোগিতা অব‌্যাহত রাখার জন‌্য স্পিকারের মাধ‌্যমে অনুরোধ জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। ‘জাতীয় যন্ত্রপাতি পরিচিতি নিবন্ধন’ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন তিনি।



গ্যাসদক্ষিণ কোরিয়াস্পিকাররাষ্ট্রদূত
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise