Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার দাবি

agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ২১:২২
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার দাবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের বিচার এবং হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন।

আজ মঙ্গলবার সংগঠনটির দপ্তর সম্পাদক অনিন্দ্য দ্বীপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ দাবি।

যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু উল্লেখ করেন, হামের টিকা ক্যাম্পেইনে চরম অবহেলা ও ব্যর্থতার ফলে দেশে গভীর জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তিন শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, যা অত্যন্ত মর্মান্তিক ও অগ্রহণযোগ্য।

নেতারা জানালেন, মার্চের শেষ নাগাদ হামের প্রাদুর্ভাব দেখা দিলেও এখনো সরকার সংক্রমণ প্রতিরোধে কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে ব্যর্থ। তারা এই বিপর্যয়ের জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেন।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এ ক্ষেত্রে চরম অবহেলা দেখিয়েছেন। শিশুদের জীবন সুরক্ষাকে উপেক্ষা করে টিকা ক্রয় সংক্রান্ত নীতিতে হঠাৎ পরিবর্তন আনার ফলে হামের টিকার কৃত্রিম সংকট তৈরি হয় এবং তা দ্রুত মহামারী আকারে ছড়িয়ে পড়ে।

এ ছাড়া টিকা ক্রয় নীতিতে পরিবর্তনের সময় আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের একাধিক সতর্কতা থাকা সত্ত্বেও সরকার তা উপেক্ষা করেছে বলেও অভিযোগ করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করে যুব ইউনিয়ন।

সংগঠনটি জানায়, এত শিশুর মৃত্যুর পরও সরকার এখনো এ পরিস্থিতিকে ‘জরুরি’ হিসেবে ঘোষণা করেনি এবং প্রয়োজনীয় জোরদার পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে। অপ্রতুল চিকিৎসার কারণেও শিশুমৃত্যু বাড়ছে বলে তাদের ধারণা।

যুব ইউনিয়নের দাবি

হামের টিকা কর্মসূচিতে ব্যর্থতার জন্য ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ দায়ী সবার ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে হামের প্রাদুর্ভাবকে ‘জরুরি পরিস্থিতি’ হিসেবে ঘোষণা করতে হবে এবং চিকিৎসা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ফিল্ড হাসপাতাল স্থাপন করে শিশুদের জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

যুব ইউনিয়নহাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    গাম্বিয়ার সঙ্গে রোহিঙ্গা ইস্যু, কাতারের কাছে এলএনজি চাইল বাংলাদেশ

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    দিনে ৪ হাজার রোগী দেখেন ৭০ চিকিৎসক

    ২৮ আগস্ট ২০২৬, ০৫:২১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    রংপুরে চার খুন, আগামীর বাগদত্তা অদিতকে জিজ্ঞাসাবাদ

    ২৭ আগস্ট ২০২৬, ২২:৪১

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, বাংলাদেশিসহ নিহত ১৫

    ২৮ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    যুক্তরাষ্ট্র-কানাডা সমানে সমান

    ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫১

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    advertiseadvertise