Agamir Somoy E-Paper
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
দুর্ঘটনা থেকে বাঁচালেন ক্যাপ্টেন আসিফ
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

হামে তিন শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৫৮ ব্যক্তি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২৩:৩৩
হামে তিন শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৫৮ ব্যক্তি

হাম ও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ/প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত মারা গেছে হয়ে আরো তিন শিশু। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যু দাঁড়িয়েছে ৭৫৩-এ। এরমধ্যে সন্দেহজনক হামে মারা গেছে ৬৬০ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে উঠে এসেছে হামের এই চিত্র। দেশে হামের প্রাদুর্ভাব হওয়ার পরে গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে হামের হিসাব রাখছে। হামের উপসর্গে মৃত তিন শিশুর একজন ঢাকায়, একজন সুনামগঞ্জে ও একজন নোয়াখালী মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য আরো বলছে, গেলো ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৭২০ জন। আর মার্চ থেকে সন্দেহজনক হামে এ বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ শিশু। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪১০ শিশুর। ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ হাজার ৪৯১ জন। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৮৯ হাজার ৭৬২ জন।

হামের পাশাপাশি চলছে ডেঙ্গুর প্রকোপ। গত মে থেকে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে জুন মাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৮ রোগী। এই সপ্তাহে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেও আগের তুলনায় বেশিসংখ্যক মানুষ ভর্তি হয়েছে। এ বছরের পয়লা জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৯৭৩ জন। চলতি বছর মারা গেছে ২৪ জন, তবে গেলো ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে মশার প্রজনন বেশি থাকে। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তবে বর্ষাকাল প্রলম্বিত হলে ডেঙ্গুর ঝুঁকি আরো বেড়ে যায়। তখন অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগীর দেখা মিলতে পারে।

স্বাস্থ্যহামডেঙ্গু
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    ১২ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    সুইজারল্যান্ড
    ০
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ১২ জুলাই ২০২৬, ০০:২৭

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ১২ জুলাই ২০২৬, ০০:৫৮

    advertiseadvertise