ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩২, মামলা ৫৪
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৫৪ মামলা করা হয়েছে।
আজ বুধবার বিষয়টি জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৫০, লালবাগ বিভাগ ৩৩, ওয়ারী বিভাগ ৫৯, মতিঝিল বিভাগ ৪৯, তেজগাঁও বিভাগ ৪৯, মিরপুর বিভাগ ১০৭ ও গুলশান বিভাগ ৪৫ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন উদ্ধার করা হয়।




