Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আগামীর সময়
নারী ফুটবলে আলোর দিশারি মফিজ উদ্দিন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বসছে জিয়া হায়দার নাট্যমেলা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২৩:৪৯
চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বসছে জিয়া হায়দার নাট্যমেলা

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বসছে জিয়া হায়দার নাট্যমেলা। ছবি: আগামীর সময়।

প্রয়াত নাট্যকার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতিকে উৎসর্গ করে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ নাট্যমেলা। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বিভিন্ন আয়োজন।

নাট্যমেলায় নাট্যপ্রদর্শনীর পাশাপাশি থাকবে পুতুলনাট্য, তথ্যচিত্র, নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনী। আয়োজনের মূল লক্ষ্য তরুণ নাট্যকর্মীদের সৃজনশীলতা বিকাশ, গবেষণাভিত্তিক নাট্যচর্চা সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি করা।

২৯ জুন বিকেল ৫টায় নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনের পর সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে জিয়া হায়দার রচিত এবং ঋজু লক্ষ্মী অবরোধের নব-নাট্যরূপে নির্মিত ‘উম্মাদ সাক্ষাৎকার’। নাটকটির নির্দেশনায় রয়েছেন বিলকিস জাহান ইয়াসমিন, সাদিয়া আফরিন, ইন্দ্রজিৎ শীল, শাহরিয়ার শাকিল ও রিয়াদূস সালেহিন। একই দিন রাত ৮টায় মঞ্চস্থ হবে সাঈদ আহমদ রচিত ‘তৃষ্ণায়’। নাটকটির নির্দেশনা দিয়েছেন মেহেদী নূর, উজ্জ্বয়নী রায়, গোলাম মাহমুদ, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান শ্যামল।

নাট্যমেলার দ্বিতীয় দিন ৩০ জুন সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে জিয়া হায়দার রচিত ‘শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ’। নাটকটির নির্দেশনায় রয়েছেন রাশিফ বিন ফাহিম, লক্ষ্মী চাকমা, মাসুমা আক্তার মীম, আফিয়া তাহমিন জেরিন, ফাইরুজ সাদেক ও মেহেদী হাসান সাদী। রাত ৮টায় মঞ্চস্থ হবে ইয়ারোস্লাভা পুলিনোভিচ রচিত এবং সনজিত কুমার দে’র নব-নাট্যরূপে নির্মিত ‘আকাশ কেন ডাকে’। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইমা সাদিয়া, সাইকা শরীফ, রাফিদ বসুনিয়া, এস এম শফিক, তাসরিব আহমেদ ও রিফাহ্ তাসনিয়া অহনা।

মেলার শেষ দিন ১ জুলাই সন্ধ্যা ৬টায় দর্শক উপভোগ করবেন আন্তন চেখভের কালজয়ী নাটক ‘দ্য বিয়ার’। নাটকটির নির্দেশনায় রয়েছেন সাদিয়া শাহনেওয়াজ, খন্দকার মমতাহান, মাহমুদুল হাসান, আব্দুল হামিদ মির্জা ও আন্তাজ আলী। রাত ৮টায় মঞ্চস্থ হবে নিকোলা এরডম্যান রচিত ‘দ্য সুইসাইড’। নাটকটির নির্দেশনা দিয়েছেন সালোয়া তাবাসসুম, আফিয়া ইবনাত ওয়াফা, মানতাশা শাহরিন মিম, নয়ন মিয়া ও ইসমাইল হোসেন। এই নাটকের মধ্য দিয়েই পর্দা নামবে তিন দিনব্যাপী আয়োজনের।

আয়োজকরা জানিয়েছেন, নাট্যমেলায় মঞ্চস্থ হওয়া সবকটি নাটকের নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এর মাধ্যমে তরুণ নাট্যকর্মীদের সৃজনশীল ও ব্যবহারিক দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।

নাট্যমেলার আহ্বায়ক ও নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশ বলেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ বিশ্বাস করে, এ নাট্যমেলা শিক্ষার্থী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সৃজনশীল বিনিময় এবং গবেষণাভিত্তিক নাট্যচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে তরুণরা নাট্যচর্চায় আরও অনুপ্রাণিত হবে।’

বিভাগীয় সভাপতি ফাহমিদা সুলতানা তানজী বলেছেন, ‘আমরা আশা করি, এই আয়োজন আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করবে এবং আগামীর নাট্যশিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমিন। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

এদিকে, ১ জুলাই অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইস্রাফিল শাহীন।

চট্টগ্রামনাট্যমেলাসাংস্কৃতিক মেলা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৬ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    কুরাসাও
    ০
    আইভরি কোস্ট
    ০
    ২৬ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইকুয়েডর
    ০
    জার্মানি
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    জাপান
    ০
    সুইডেন
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    তিউনিশিয়া
    ০
    নেদারল্যান্ডস
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    তুরস্ক
    ০
    যুক্তরাষ্ট্র
    ০
    ২৬ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    প্যারাগুয়ে
    ০
    অস্ট্রেলিয়া
    ০
    ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম

    ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম

    ২৬ জুন ২০২৬, ০০:০২

    প্রধানমন্ত্রীর সফরে কি সংকট কাটবে

    প্রধানমন্ত্রীর সফরে কি সংকট কাটবে

    ২৬ জুন ২০২৬, ০০:১৩

    ‘মানবিকতা কোথায়? মৃত্যুপথযাত্রীর সব নিয়ে গেল’

    ‘মানবিকতা কোথায়? মৃত্যুপথযাত্রীর সব নিয়ে গেল’

    ২৬ জুন ২০২৬, ০০:২৩

    গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

    গান ও স্মৃতিচারণে প্রকাশক মহিউদ্দিন আহমেদকে স্মরণ

    ২৬ জুন ২০২৬, ০০:২২

    বিশ্বকাপে ভারতের কাছে সহজ হার বাংলাদেশের

    বিশ্বকাপে ভারতের কাছে সহজ হার বাংলাদেশের

    ২৬ জুন ২০২৬, ০০:২৫

    মহররমের মহিমা ও আশুরার তাৎপর্য

    মহররমের মহিমা ও আশুরার তাৎপর্য

    ২৬ জুন ২০২৬, ০০:১২

    টাকা ওড়ে মশা মরে না

    টাকা ওড়ে মশা মরে না

    ২৬ জুন ২০২৬, ০০:১২

    আট বছরের নিঃসঙ্গতা

    আট বছরের নিঃসঙ্গতা

    ২৬ জুন ২০২৬, ০০:১২

    advertiseadvertise