Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

দশ দিনে ৪৫ গুণীজনকে স্মরণ করছে শিল্পকলা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:৫৬
দশ দিনে ৪৫ গুণীজনকে স্মরণ করছে শিল্পকলা

ছবি: আগামীর সময়

জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুষ্ঠানের আযোজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ১০ দিনব্যাপী এই আয়োজনে ৪৫ গুণীজনকে স্মরণ করা হচ্ছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রথম পর্বে স্মরণ করা হয় পণ্ডিত রবিশঙ্করকে। এতে মুখ্য আলোচক ছিলেন ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের সংগীত বিভাগের প্রধান অধ্যাপক অসিত দে। অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। এ আযোজনে সেতার বাজান নিশীত দে এবং একক নৃত্য (তারানা) পরিবেশন করেন এস এম হাসান ইশতিয়াক।

বিকাল ৫টায় স্মরণ করা হয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আয়েত আলী খাঁকে। এতে মুখ্য আলোচক ছিলেন সংগীতশিল্পী ফওজিয়া খান ও সেতার বাজান ফিরোজ খান ও জ্যোতি ব্যানার্জী।

সন্ধ্যা ৬টায় স্মরণ করা হয় উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি ওস্তাদ আলাউদ্দিন খাঁকে এবং সন্ধ্যা ৭টায় স্মরণ করা হয় ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত গুরু সদয় দত্তকে।

এর আগে গত সোমবার বিকাল ৪টায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে দিনের প্রথম আয়োজনে স্মরণ করা হয় লোক সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার ওস্তাদ মোমতাজ আলী খানকে। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী তাহসিন খান ও নারায়ণ চন্দ্র শীল।

আরও পড়ুন

রবীন্দ্রজয়ন্তীতে বহুমাত্রিকের আয়োজন ‘আমি তোমাদেরই লোক’

০৮ মে ২০২৬

বিকাল ৫টায় স্মরণ করা হয় ওস্তাদ আলী আকবর খানকে। এই সঙ্গীতজ্ঞকে নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক রিনাত ফৌজিয়া। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী রিনাত ফৌজিয়া ও ইউসুফ খান।

সন্ধ্যা ৬টায় স্মরণ করা হয় ওস্তাদ গুল মুহাম্মদ খাঁকে। তিনি ছিলেন প্রখ্যাত ধ্রুপদ ও খেয়াল ধারার সঙ্গীতশিল্পী। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন ইমামুর রশিদ খান ও মিরাজুল জান্নাত সোনিয়া।

সন্ধ্যা ৭টায় স্মরণ করা হয় সঙ্গীতজ্ঞ, সঙ্গীতগ্রন্থ প্রণেতা ও উচ্চাঙ্গসংগীত শিল্পী ওস্তাদ মুন্সী রইসউদ্দিনকে। তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এজাজ ফারাহ। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন এজাজ ফারাহ ও সুস্মিতা দেবনাথ সুচি।

গুণীজনমনীষীসংস্কৃতিবাংলাদেশ শিল্পকলা একাডেমিস্মরণসংস্কৃতি মন্ত্রণালয়পণ্ডিত রবিশঙ্করশাস্ত্রীয় সঙ্গীত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’,  ব্যয় ২৫০-৩০০ কোটি

    গড়াই নদে হবে ‘শহীদ আবরার ফাহাদ সেতু’, ব্যয় ২৫০-৩০০ কোটি

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী

    ‘ওরা আমাকে বেচে দিয়েছে’, বিগ বসের ঘরে কান্নায় ভেঙে পড়লেন মনামী