Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

মিরপুরে শায়িত হলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৯:৫৪
মিরপুরে শায়িত হলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার

গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার- সংগৃহীত

মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বাদ যোহর তাকে দাফন করা হয়।

গত শনিবার রাত ৯টা ৪৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ রাখা হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় জানাজা।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন আয়োজনে বক্তব্য দেন অধ্যাপক আনু মোহাম্মদ, শিল্পী কামরুদ্দীন আবসারের ছেলে আদনান মুকিত ও ডা. হারুন অর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামশেদ আনোয়ার তপন এবং আয়োজনটি সঞ্চালনা করেন সংগীতশিল্পী আমিরুন নূজহাত মনীষা।

পুষ্পস্তবক অর্পণ করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদ মার্কসবাদী, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত, সমাজ চিন্তা ফোরাম, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

আরও পড়ুন

গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার মারা গেছেন

৩১ মে ২০২৬

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের জোটভুক্ত সংগঠনগুলোর পক্ষ থেকে আলাদা আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া এর বাইরেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

গণসংগীত শিল্পী কামরুদ্দীন আবসার ১৯৫৪ সালের ১৫ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আব্দুল মুকিত ও মা ছিলেন উম্মল ফাতেমা। মৃতুকালে তার স্ত্রী ফেরদৌসী বেগম ও একমাত্র পুত্র আদনান মুকিত এবং অসংখ্য সহকর্মী ও সমর্থক রেখে গেছেন।

২০১১ সালে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন আবসার। পরে আর সুস্থ হতে পারেননি। স্ট্রোক করার পর থেকে তিনি মূলত বাসাতেই থাকতেন। গত ১৪ মে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকায় একটা হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমাগতভাবে শারীরিক অবনতি হতে থাকে এবং শনিবার পৃথিবী থেকে চিরবিদায় নেন।

শৈশব থেকেই সংগীতের প্রতি কামরুদ্দীন আবসারের ছিল গভীর অনুরাগ। ওস্তাদ ফুল মোহাম্মদ মুন্সি রইসউদ্দীন এবং শহীদ সুরকার আলতাফ মাহমুদের কাছে তিনি সংগীত শিক্ষাগ্রহণ করেন। ১৯৭২ সালে আলতাফ মাহমুদ সংগীত বিদ্যানিকেতনের সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীকালে সেগুনবাগিচা মিউজিক কলেজে অধ্যয়ন করেন।

শিল্পীজীবনের প্রারম্ভে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সংগীত ও পরিচালনা বিভাগের সহকারী হিসেবেও কাজ করেছেন। তবে কামরুদ্দীন আবসারের প্রকৃত পরিচয় গড়ে ওঠে গণসংগীতের ভুবনে। তিনি বিশ্বাস করতেন গান মানুষের সংগ্রামের ভাষা, প্রতিবাদের ভাষা, আবার একই সঙ্গে ভালোবাসা ও মানবতার ভাষাও। তার কণ্ঠে ‘চল রে ভাই, উজান বেয়ে যাই’, ‘আমি কোনো ভালোবাসার গল্প জানি না, যেটুকু জেনেছি সবটুকুই যুদ্ধের’ কিংবা ‘তোমরা যদি বলো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়, আমি মানবো না’ শুধু গান হয়ে ওঠেনি, হয়ে উঠেছিল একটি প্রজন্মের সংগ্রামী চেতনার অংশ।

১৯৭৮ সালে বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত হওয়ার পর তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কাছে। লেখক শিবিরের সংগীত ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সত্তরের দশকের দুর্ভিক্ষে ক্ষুধার্ত মানুষের জন্য তিনি গান গেয়ে তহবিল সংগ্রহ করেছেন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের উত্তাল দিনগুলোতে তিনি রাজপথে ছিলেন প্রতিবাদী শিল্পীদের অগ্রভাগে। তার কণ্ঠে গণসংগীত আন্দোলনরত মানুষকে সাহস ও প্রেরণা জুগিয়েছে।

পরবর্তী সময়েও গার্মেন্ট শ্রমিক আন্দোলন, জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার প্রকাশিত অ্যালবামের মধ্যে ‘মে দিবসের গান’ এবং ‘বাংলার কমরেড বন্ধু’ বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি নিজে বহু গণসংগীত রচনা ও সুরারোপ করেছেন।

গণসংগীতের বাইরে শামসুর রাহমান, ফয়েজ আহমেদ, লুৎফর রহমান রিটন, সুকুমার বড়ুয়াসহ বহু কবি ও ছড়াকারের শতাধিক ছড়ায় সুর দিয়েছেন। সাংস্কৃতিক সংগঠন ‘ক্রান্তি’র সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার পর তিনি প্রতিষ্ঠা করেন গানের দল ‘সৃজন’। গণসংস্কৃতি ফ্রন্টের সক্রিয় সংগঠক এবং জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের সাংস্কৃতিক জোট ‘সংস্কৃতি মঞ্চ’-এর আহ্বায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

২০১২ সালের ৮ সেপ্টেম্বর ঢাকায় হেমাঙ্গ বিশ্বাসের জন্মশতবর্ষ উদযাপন উৎসবে সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ তাকে সম্মাননা অর্পণ করে।

কামরুদ্দীন আবসারগণসংগীতশিল্পীমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ