Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সংস্কৃতি

বীরুলিয়া জমিদার বাড়িতে আর্ট ক্যাম্প

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ২০:৫৭
বীরুলিয়া জমিদার বাড়িতে আর্ট ক্যাম্প

আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা

ঐতিহাসিক বীরুলিয়া জমিদার বাড়িতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘হোয়াইট পেপার আর্ট ক্যাম্প-২০২৬’। রাজধানীর উত্তরায় আয়োজিত এ ক্যাম্পে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৭০ জন চিত্রশিল্পী অংশ নেন। প্রাণবন্ত এ আয়োজন শিল্পী, শিল্পপ্রেমী ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।

ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীরা প্রকৃতি, ইতিহাস, গ্রামীণ জীবন, সংস্কৃতি ও সমসাময়িক নানা বিষয়কে উপজীব্য করে সরাসরি ক্যানভাসে শিল্পকর্ম নির্মাণ করেন। ঢাকা, নড়াইল, সিলেট, চট্টগ্রাম, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা যুক্ত হন এ আয়োজনে।


আরও পড়ুন

পরিবেশ দিবসে লিচুবাগান রক্ষার দাবিতে মানববৃক্ষ গঠন

০৫ জুন ২০২৬

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী বীরেন সোম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ (চঞ্চল), ইউডা চারুকলার চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান টগর, চিত্রশিল্পী এস এম ওয়াহিদুজ্জামান এবং গীতাঙ্ক দেবদীপ দত্ত। আয়োজকদের ভাষ্য, শিল্পচর্চার প্রসার, শিল্পীদের মধ্যে মতবিনিময় এবং ঐতিহ্যবাহী স্থাপনার সঙ্গে শিল্পের সংযোগ আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ঐতিহাসিক পরিবেশে শিল্পচর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে শিল্প ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তোলার প্রচেষ্টাও রয়েছে।


‘হোয়াইট পেপার’ ২০২১ সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক শিল্প সংগঠন। শিল্পী সোনিয়া বিনতে হাসানের নেতৃত্বে সংগঠনটি দেশব্যাপী বিভিন্ন আর্ট ক্যাম্প, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করে আসছে। বর্তমানে আন্তর্জাতিক শিল্প সংগঠন আইডব্লিউএস এবং গ্লোবাল আর্ট নেটওয়ার্কের সহযোগিতায় সংগঠনটি আন্তর্জাতিক পরিসরেও কার্যক্রম সম্প্রসারণ করছে।

শিল্পী সোনিয়া বিনতে হাসান উল্লেখ করেন, শিল্প শুধু রঙের প্রকাশ নয়, এটি মানুষের মুক্ত সত্তারও বহিঃপ্রকাশ। তার ভাষ্য, হোয়াইট পেপার এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একসঙ্গে সৃজনশীল চর্চার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন নবীন ও প্রবীণ শিল্প।

আর্ট ক্যাম্পচিত্রশিল্পীবীরুলিয়া জমিদার বাড়ি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise