Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

ঢাকায় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব শুরু

  • জমা পড়েছে ৫২ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থীর ২ হাজার ৭২১ আলোকচিত্র
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২০:৩৩
শেয়ার করুন:
ঢাকায় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব শুরু

ছবি: আগামীর সময়

ঢাকায় শুরু হয়েছে জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। আজ শুক্রবার বিকালে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা অংশ নিয়েছেন।

'ফরাসি সপ্তাহ ২০২৬' এর অংশ হিসেবে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্স (এওপি)। এতে সহযোগিতা করছে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশে ফ্রান্স দূতাবাস ও সিটি ব্যাংক।

উৎসবটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উৎসবে দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী মোট ২ হাজার ৭২১টি আলোকচিত্র জমা দিয়েছেন। বিচারকমণ্ডলীর মূল্যায়নের পর এর মধ্যে ৪৪টি আলোকচিত্র নির্বাচিত হয়েছে প্রদর্শনীর জন্য। এ ছাড়া ৫০টি ছবি দেখানো হচ্ছে ডিজিটাল স্ক্রিনিংয়ের মাধ্যমে। বিচারকমণ্ডলীতে ছিলেন আলোকচিত্রী রাহুল তালুকদার, সৌদ আল ফয়সাল ও আবীর আবদুল্লাহ।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জন করেছেন বিজয় কৃষ্ণ পাল, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন কাজী শুভ্র সালামাত রহমান এবং তৃতীয় পুরস্কার অর্জন করেছেন মো. আশিকুর রহমান।

এ ছাড়া সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন ১০ জন আলোকচিত্রী। তাঁরা হলেন—মুহাইমিনুর রহমান রাকিব, প্রসেনজিৎ কুমার, তাসনিমুল হাসান চৌধুরী, সাজ্জাদ হোসেন শাওন, আলহিম হোসেন, সাদিক রুদ্র, মো. লাকিব উর রশিদ, আশরাফুল সরকার কিবরিয়া, মুস্তাভি ফাইয়াজ তাওফি ও তাসিফ আনোয়ার।

আগামী ২৪ নভেম্বর উৎসবের সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্সের প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল স্ট্রিট ফটো ফেস্টিভ্যাল ২০২৬-এর পরিচালক আবীর আবদুল্লাহ বলেন, 'আমাদের মূল লক্ষ্য হলো তরুণ আলোকচিত্রীদের অনুপ্রাণিত করা এবং তাঁদের প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার সুযোগ তৈরি করা। আমরা এমন একটি জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তুলতে চেয়েছি, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা নিজেদের দৃষ্টিভঙ্গি ও ভাবনা ছবির মাধ্যমে তুলে ধরতে পারবেন এবং পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।'

আলোকচিত্রের ২০০ বছর পূর্তি উদ্‌যাপন এবং কিংবদন্তি ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর প্রতি শ্রদ্ধা নিবেদনও এবারের উৎসবের অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেদেরিক ইনজা, আলোকচিত্রী শংকর শাওজাল এবং আলোকচিত্রী সৌদ আল ফয়সাল।

ফ্রেদেরিক ইনজা বলেন, “আলোকচিত্রকে শিল্পমাধ্যম হিসেবে উদ্‌যাপন এবং ফরাসি আলোকচিত্রী অঁরি কার্তিয়ে-ব্রেসোঁর মতো কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর এই আয়োজন অত্যন্ত আনন্দের। স্ট্রিট ফটোগ্রাফি সাধারণ দৃশ্যকেও একজন আলোকচিত্রীর প্রতিভা ও শৈল্পিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিল্পকর্মে রূপ দেওয়ার সুযোগ করে দেয় এবং আলোকচিত্রের শিল্পকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে আসে।'

স্ট্রিট ফটোগ্রাফি উৎসবঢাকাঅ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার