ঢাকায় শুরু হয়েছে জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব। আজ শুক্রবার বিকালে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে পাঁচ দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণ আলোকচিত্রীরা অংশ নিয়েছেন।‘ফরাসি সপ্তাহ ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে অ্যালায়েন্স অব ফটোগ্রাফার্স (এওপি)। এতে সহযোগিতা করছে অ্যালিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাংলাদেশে ফ্রান্স দূতাবাস ও সিটি ব্যাংক। উৎসবটি চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শন...