Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া স্মৃতিপদক পেলেন যারা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২০:৪০
শেয়ার করুন:
মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া স্মৃতিপদক পেলেন যারা

ছবি: আগামীর সময়

নাট্যদল থিয়েটার প্রবর্তিত ৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা পেলেন মোহাম্মদ জয়নুদ্দীন। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীকে নিয়ে গবেষণার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অন্যদিকে রূপসজ্জা ও নাট্যচর্চায় সামগ্রিক অবদানের জন্য ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়।

বাংলাদেশের আধুনিক নাট্যচর্চা, সাহিত্য ও শিক্ষাজগতের অন্যতম পথিকৃৎ শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় মুনীর চৌধুরী সম্মাননা ও জাকারিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান।

থিয়েটারের পরিচালক (সাংগঠনিক) রামেন্দু মজুমদার বলেন, ‘মুনীর চৌধুরী আজও আমাদের কাছে খুবই প্রাসঙ্গিক। শিক্ষাবিদ, নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও ভাষাতত্ত্ববিদ হিসেবে তার বহুমুখী পরিচয় আমাদের অনুপ্রাণিত করে। তার রচনাবলী পাঠের মধ্য দিয়ে আমরা তাকে মনে রাখব এবং প্রাসঙ্গিক নাটকগুলো নতুন দৃষ্টিকোণ থেকে মঞ্চায়ন করা যাবে। অন্যদিকে মোহাম্মদ জাকারিয়ার কাছে আমরা শৃঙ্খলা শিখেছি; তিনি বলতেন বড় পার্ট বা ছোট পার্ট বলে কিছু নেই, শিল্পীই আসল এবং যেকোনো কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে, পাশাপাশি উচ্চারণের ওপরও তিনি বিশেষ জোর দিতেন। ৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা ও ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক যারা পেলেন, তাদের শুভেচ্ছা জানাই।’

আরও পড়ুন

রবীন্দ্রনাথ ও বাঙালি সমাজ

২৭ নভেম্বর ২০২৬

প্রধান অতিথির বক্তব্যে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, ‘১৯৬৩ সালে সৈয়দ শামসুল হকের যখন যক্ষা হয়, হাসপাতালে ভর্তির জন্য ৪০০ টাকা জোগাড় করা আমাদের কাছে কঠিন ছিল। তখন মুনীর ভাই লক্ষ্মীবাজারে এসে নিজে ৪০০ টাকা দিয়ে গিয়েছিলেন। মুনীর ভাই যদি সেদিন সাহায্য না করতেন, তবে হয়তো একজন বড় লেখকের প্রাণ তখনই চলে যেত; তার দয়াতেই তিনি বেঁচে উঠেছিলেন। মুনীর ভাই শুধু বড় নাট্যকার বা লেখক ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন অনেক বড়। কথাবার্তা, চালচলন ও মানসিকতায় তিনি ছিলেন অত্যন্ত উচ্চমানের।’

সভাপ্রধানের বক্তব্যে থিয়েটারের সভাপতি ও বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদার বলেন, ‘মুনীর ভাইকে সবাই যেভাবে চেনেন, আমি চিনি অন্যভাবে। কারণ তিনি আমার বড় ভাই। আমি পারিবারিক পরিবেশে ওনাকে চিনেছি এবং উনিই আমাকে প্রথম নাটকে এনেছিলেন। ওই যে অভিনয়ের স্বাদ ঢুকে গেল, এটা আমি আর ছাড়তে পারিনি— সেটা মুনীর ভাইয়ের জন্যই প্রথমে হয়েছে। আর মোহাম্মদ জাকারিয়া আমাদের গ্রুপে প্রধান শিল্পী ছিলেন; অত্যন্ত ভালো অভিনয় করতেন এবং তার উচ্চারণ ছিল সবচেয়ে ভালো। এই যে দায়িত্ববোধ বা কমিটমেন্ট, এটা আমরা স্টেজের নাটকেই শিখেছি। শিল্পী যতক্ষণ নিজে মারা না যাবেন, মঞ্চের শিল্পীকে অভিনয় করতে হবে। আপনারা এভাবে মঞ্চের লোককে অনুপ্রাণিত করার জন্য আসবেন, আমাদের ভালো লাগবে।’

বাংলাদেশের নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৯ সাল থেকে নিয়মিতভাবে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ১৯৯৭ সাল থেকে প্রতিভাবান তরুণ নাট্যকর্মীদের ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ প্রদান করে আসছে নাট্যদল ‘থিয়েটার’। আগে প্রতি বছর এই দুটি পদক প্রদান করা হলেও বর্তমানে এক বছর পর পর পদক প্রদান করা হচ্ছে। আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের সৌজন্যে মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা।

অনুষ্ঠানে সম্মাননা ও পদকপ্রাপ্ত দুই গুণিজন অনুভূতি ব্যক্ত করেন। আরও উপস্থিত ছিলেন নাট্যজন কেরামত মওলা, তারিক আনাম খান, অধ্যাপক আব্দুস সেলিম, বাবুল বিশ্বাস, ত্রপা মজুমদার, সৈয়দ আপন আহসান এবং শহীফ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীরসহ অনেকে।




মুনীর চৌধুরী সম্মাননা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য