কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কবি জয়দুল হোসেনের ‘পাখপাখালির মিলনমেলা’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও কবি জয়দুল হোসেন রচিত ‘পাখপাখালির মিলনমেলা’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ও আদিল প্রকাশনীর যৌথ উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এবং নুসরাত জাহান বুশরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান শিশির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান এবং ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, কবি আল-মাহমুদ স্মৃতি পরিষদ ও গবেষণা কেন্দ্রের উপদেষ্টা এইচ. এম. আবুল বাশার, তরী, বাংলাদেশের আহ্বায়ক শামীম আহম্মেদ, নারীনেত্রী ফজিলাতুন্নাহার, সঙ্গীতশিল্পী হৃদয় কামাল এবং রম্য লেখক পরিমল ভৌমিক। স্বাগত বক্তব্য দেন বইটির প্রকাশক গাজী তানভীর আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।




