Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

ঈদ শেষে সরব নাটকপাড়া

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২৩:০০
ঈদ শেষে সরব নাটকপাড়া

ছবি: আগামীর সময়

ঈদের ছুটি শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে রাজধানীর নাট্যাঙ্গনে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার দুই মিলনায়তনে দুটি নাট্যদলের প্রযোজনার মধ্য দিয়ে নতুন করে জমে ওঠে নাটকপাড়া।

এদিন নাট্যশালার মূল মিলনায়তনে প্রাচ্যনাট পরিবেশন করে নাট্যকার মনোজ মিত্রের বহুল প্রশংসিত নাটক ‘কিনু কাহারের থেটার’। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। একই সময়ে পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাট্যকেন্দ্র মঞ্চস্থ করে বদরুজ্জামান আলমগীর রচিত ‘পুণ্যাহ’, যার নির্দেশক ইউসুফ হাসান অর্ক।

‘কিনু কাহারের থেটার’ দেখতে এসেছিলেন আবৃত্তিশিল্পী মজুমদার বিপ্লব। নাটক শেষে তিনি আগামীর সময়কে বলেছেন, ‘নাটকটি বহু আগে মঞ্চে এলেও আমার কখনো দেখা হয়নি। বহুরূপী নাট্যদলের প্রযোজনায় এটি বাংলা নাট্যধারায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের জন্ম দিয়েছে। পাশাপাশি মনোজ মিত্রের লেখনীও বরাবরই দর্শকমহলে সমাদৃত। সব মিলিয়ে নাটকটি দেখার আগ্রহ থেকেই এসেছিলাম।’

প্রযোজনার সামগ্রিক পরিবেশনা ভালো লাগলেও অভিনয়ের কিছু ক্ষেত্রে আরও পরিপক্বতা প্রত্যাশা করেছিলেন বলে জানান তিনি। তবে নাট্যদলের সমন্বিত প্রচেষ্টা ও টিমওয়ার্ক তাকে মুগ্ধ করেছে। তার ভাষায়, ‘সামগ্রিকভাবে এটি একটি ভালো প্রযোজনা। তবে আরও শক্তিশালী ও পরিণত একটি মঞ্চায়নের প্রত্যাশা ছিল।’

প্রাচ্যনাটের নাট্যশিল্পী সাইফুল জার্নাল বলেছেন, ‘ঈদের ছুটি শেষে এখনো অনেকেই ঢাকায় ফেরেননি। বৃহস্পতিবার হওয়ায় অফিসের ব্যস্ততাও ছিল। তারপরও উল্লেখযোগ্য সংখ্যক দর্শক নাটকটি দেখতে এসেছেন। তবে নাট্যশালার শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় দর্শকদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের মঞ্চ ব্যবস্থাপক ফজলে রাব্বি সূকর্ণ আগামীর সময়কে বলেছেন, ‘ঈদের সপ্তাহে জাতীয় নাট্যশালায় কোনো নাটকের মঞ্চায়ন হয়নি। ফলে ছুটির পর এ দুটি নাটকের মধ্য দিয়েই নাট্যশালার কার্যক্রম আবার শুরু হলো। জুন মাসজুড়ে বেশ কয়েকটি নাটকের মঞ্চায়ন ও বিভিন্ন উৎসবের আয়োজন রয়েছে। আশা করছি, শুক্রবার থেকেই নাট্যশালা আবারও জমজমাট হয়ে উঠবে।’

    শেয়ার করুন:
    Advertisement
    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    বাস্তবায়ন রোডম্যাপ যাচ্ছে জাতিসংঘে

    বাস্তবায়ন রোডম্যাপ যাচ্ছে জাতিসংঘে

    ০৫ জুন ২০২৬, ০০:০৯

    বিদ্যুৎ ও জ্বালানির বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির বৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    ফ্যান

    ফ্যান

    ০৫ জুন ২০২৬, ০০:২৩

    প্রান্তিক মানুষের উন্নয়নে ব্যয় ৭ কোটি ডলার

    প্রান্তিক মানুষের উন্নয়নে ব্যয় ৭ কোটি ডলার

    ০৫ জুন ২০২৬, ০০:২৮

    বিএসইসি পুনর্গঠনে উজ্জীবিত শেয়ারবাজার

    বিএসইসি পুনর্গঠনে উজ্জীবিত শেয়ারবাজার

    ০৫ জুন ২০২৬, ০০:৪৮

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    ০৫ জুন ২০২৬, ০০:৫১

    advertiseadvertise