Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

ঢাকায় ফরাসি সপ্তাহ

ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধন শনিবার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ২২:৩৭
শেয়ার করুন:
ফরাসি ও বাংলা অপেরার মেলবন্ধন শনিবার

সংগৃহীত ছবি

ফ্রান্সের খ্যাতিমান লেখক, বুদ্ধিজীবী ও দেশটির প্রথম সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আঁদ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফরাসি সপ্তাহ (সেমেইন ফ্রঁসেজ)’।

ফরাসি সপ্তাহের উদ্বোধনী দিন শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে ‘ফ্রেঞ্চ অপেরা শো ব্লেন্ডেড উইথ বাংলা অপেরা’। বাংলাদেশে প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার এই ঐতিহাসিক মেলবন্ধন ঘটবে বিশেষ এই অপেরা সন্ধ্যায়।

গত মঙ্গলবার ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মান্যবর জ্যঁ-মার্ক সেরে-শারলের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরাসি সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।

ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বলেন, ‘বাংলাদেশ ও ফ্রান্স ঘনিষ্ঠ অংশীদার। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আঁদ্রে মালরোর সংহতি ও অবদান দুই দেশের সম্পর্কের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরাসি সংস্কৃতি, শিল্পকলা ও ঐতিহ্য বাংলাদেশের বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই ফরাসি সপ্তাহের আয়োজন।’

দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে ফরাসি সপ্তাহের উদ্বোধনী ও প্রধান আকর্ষণ অপেরা সন্ধ্যার বিস্তারিত তুলে ধরেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও সংগীতশিল্পী সুজিত মোস্তফা এবং সাধারণ সম্পাদক মারুফ কবির। তিনি ঐতিহাসিক এই পরিবেশনায় অংশ নিতে আসা ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও ফরাসি পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রেকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন।

ফরাসি সপ্তাহের অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘আঁদ্রে মালরো মেমোরি ওয়াল’ স্থাপন ও স্মরণানুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে আঁদ্রে মালরো গার্ডেনে অনুষ্ঠিত হবে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। এ ছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকায় দেশের প্রথম জাতীয় স্ট্রিট ফটোগ্রাফি উৎসব, ফরাসি চলচ্চিত্র নির্মাতা ভিনসেন্ট মুনের মাস্টারক্লাস, নারীর অধিকার বিষয়ক বিশেষ দিবস এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ফরাসি শেফ প্যাট্রিক কানের তত্ত্বাবধানে ফরাসি খাবার উৎসব ও মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে।

শনিবারের অপেরা সন্ধ্যায় অংশগ্রহণের জন্য কোনো সাধারণ বাণিজ্যিক টিকিট বিক্রি করা হচ্ছে না। আগ্রহীদের দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের এক বছরের বিশেষ মেম্বারশিপ সংগ্রহ করতে হবে। মেম্বারশিপ ফি হিসেবে ক্যাটাগরি ‘এ’-এর জন্য ১০ হাজার টাকা, ক্যাটাগরি ‘বি’-এর জন্য ৮ হাজার টাকা এবং ক্যাটাগরি ‘সি’-এর জন্য ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মেম্বারশিপের সঙ্গে থাকছে অপেরা শো উপভোগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক্সক্লুসিভ গালা ডিনার এবং এক বছরের জন্য আর্টিস্ট ক্লাবের নিয়মিত সুবিধাদি উপভোগের সুযোগ।

মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক আয়োজনের মূল অর্গানাইজার ঢাকাস্থ ফরাসি দূতাবাস। যৌথ আয়োজক হিসেবে রয়েছে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড ও ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)। ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং অনলাইন ও ওটিটি পার্টনার চ্যানেল আইয়ের ‘আইস্ক্রিন’।

ফরাসি সপ্তাহফ্রান্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে