Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

পাগলা কানাইকে উৎসর্গ করে ছায়ানটে লোকসঙ্গীতের আসর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২২:৪৭
শেয়ার করুন:
পাগলা কানাইকে উৎসর্গ করে ছায়ানটে লোকসঙ্গীতের আসর

সংগৃহীত ছবি

বাংলার লোকজ ঐতিহ্যের আট গীতিকবির সৃষ্টিকে নিয়ে সুরের আবহে মুখর হয়ে উঠল ছায়ানট। শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় ছায়ানটের লোকসঙ্গীতের অনুষ্ঠান ১৪৩৩’। এবারের আয়োজনটি উৎসর্গ করা হয় লোককবি পাগলা কানাইকে। গান ও কথনের মধ্য দিয়ে আসরে উঠে আসে বাংলার লোকসংগীতের বৈচিত্র্যময় ঐতিহ্য।

সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ আয়োজনে পাগলা কানাই, রমেশ শীল, কালু শাহ্ ফকীর, কাঙাল হরিনাথ মজুমদার, রাধাবল্লভ সরকার, মহেশ চন্দ্র রায়, মাতাল রাজ্জাক দেওয়ান ও কুটি মনসুর—এই আট গীতিকবির গান পরিবেশিত হয়। সম্মেলক ও একক পরিবেশনার পাশাপাশি ছিল কথন পর্বও।

কুটি মনসুরের লেখা সম্মেলক গান ‘কে বলে মানুষ মরে’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর একক কণ্ঠে গান পরিবেশন করেন স্বপ্না রায়, নারায়ণ চন্দ্র শীল ও বিমান চন্দ্র বিশ্বাস।

মাতাল রাজ্জাক দেওয়ানের রচনায় সম্মেলক কণ্ঠে গাওয়া হয় ‘মন মানুষ হইতে চাও’। এরপর একক গান শোনান মো. মানিক, উজ্জ্বল দেওয়ান ও অভিবাধন দাস অর্ণ।

মহেশ চন্দ্র রায়ের লেখা সম্মেলক গান ‘কোন বিদেশী বাবরীয়ালা’ পরিবেশন করেন শিল্পীরা। এ পর্বে একক গান পরিবেশন করেন সঞ্চিতা বর্মন, মহিতোষ কুমার ও মোছা. শরিফা খাতুন।

রাধাবল্লভ সরকারের রচনায় সম্মেলক গান ‘ওরে ধান্দাবাজের ধোঁকায় পড়ে’ পরিবেশনের পর একক গান পরিবেশন করেন পাওয়েল বিশ্বাস ও চন্দনা মজুমদার।

কাঙাল হরিনাথ মজুমদারের ‘ওহে দিন তো গেল’ একক কণ্ঠে পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়। এরপর কালু শাহ্ ফকীরের ‘মওলার প্রেম কি সামান্য রে বটে’ গানটি পরিবেশন করেন নাজমুল আহসান তুহিন।

রমেশ শীলের লেখা সম্মেলক গান ‘মাঝি ত্রিবেণীর ঘাটে রে’ পরিবেশনের পর একক গান শোনান মতিউর রহমান বকুল ও মো. আবুল কালাম আজাদ। সবশেষে পাগলা কানাইয়ের রচনায় ‘কী ফুল ফুটিলরে মক্কায়’ গানটি একক কণ্ঠে পরিবেশন করেন সরদার মো. রহমাতুল্লা।

সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় লোকসঙ্গীতের এ আয়োজন।

অনুষ্ঠানে নেপথ্যে পাঠ ও উপস্থাপনায় ছিলেন জয়ন্ত রায় এবং ইসমেত জেরিন বিনতে নিজাম। যন্ত্রানুষঙ্গে ছিলেন দোতারায় রতন কুমার রায়, মন্দিরায় প্রদীপ কুমার রায়, ঢোলে দশরথ দাস, তবলায় অজয় দাস ও স্বরূপ হোসেন এবং বাঁশিতে মামুনুর রশীদ।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য