Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

সুর, ছন্দ ও কবিতায় শেষ হলো ছায়ানটের রবীন্দ্র উৎসব

আগামীর সময় রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২১:২০
সুর, ছন্দ ও কবিতায় শেষ হলো ছায়ানটের রবীন্দ্র উৎসব

গান, নৃত্য, আবৃত্তি ও পাঠের মধ্য দিয়ে শেষ হলো ছায়ানটের দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব। শুক্রবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে শুরু হওয়া এ উৎসবের সমাপনী অনুষ্ঠান হয় আজ শনিবার সন্ধ্যায়।

দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়। সমবেত সংগীত, একক গান, আবৃত্তি, পাঠ ও নৃত্য পরিবেশনায় অংশ নেন ছায়ানটের শিল্পী এবং আমন্ত্রিত শিল্পীরা। শুরুতে পরিবেশিত হয় ‘মোরা সত্যের পরে মন’ এবং নৃত্যগীত ‘দুই হাতে কালের মন্দিরা’।

একক সংগীত পরিবেশন করেন অমী দেব। সিলেটের প্রতীক এন্দা পরিবেশন করেন ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’। পলি পারভীন আবৃত্তি করেন ‘পাখির ভোজ’ কবিতা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীরা সম্মেলক গান, নৃত্যগীত ও একক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন মেজবাহুল আজম মনজু, ইফফাত বিনতে নাজির, দীপ্র নিশান্ত, সুমা রায়, আইরিন পারভীন অন্না, মুস্তাফিজুর রহমান তুর্য, লায়সা আহমদ লিসা, সেমন্তী মঞ্জরী, অভয়া দত্ত, সুতপা সাহা, তানিয়া মান্নান, মহাশ্বেতা চৌধুরী, অভিজিৎ দাস এবং কাঞ্চন মোস্তফা।

লিয়াকত আলী খান পাঠ পরিবেশন করেন। ‘গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় উৎসব।

সাংস্কৃতিক পরিবেশনায় যন্ত্রসংগীতে ছিলেন মৃ্ত্যুঞ্জয় মজুমদার ও স্বরূপ হোসেন (তবলা), ইউসুফ খান (সরোদ), রবিন্স চৌধুরী (কিবোর্ড), মামুনুর রশীদ (বাঁশি) এবং প্রদীপ কুমার রায় (মন্দিরা)।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ছায়ানটের সভাপতি সারওয়ার আলী উল্লেখ করেন, ক্ষমতার দম্ভ যে মানবিক বিপর্যয় সৃষ্টি করে, তার বিরুদ্ধে কথা বলতে সংস্কৃতির শক্তিকেই এগিয়ে আসতে হয়। তার ভাষ্য, বিশ্ব শান্তির আকুতি এবং সংঘাতহীন পৃথিবীর প্রত্যাশা নিয়েই ছায়ানট এ বছরের রবীন্দ্রজয়ন্তী উদযাপন করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য ও সংগীতে শান্তি, মানবতা এবং বিদ্বেষহীন সমাজের কথা তুলে ধরেছেন।

রবীন্দ্র উৎসবছায়ানটসাংস্কৃতিক অনুষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের