Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সংস্কৃতি

বিশ্বসাহিত্য কেন্দ্রে নজরুল জয়ন্তী উদযাপন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ২৩:৪৮
বিশ্বসাহিত্য কেন্দ্রে নজরুল জয়ন্তী উদযাপন

ছবি: আগামীর সময়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুষ্ঠান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নজরুল জয়ন্তী’।

শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুল ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার পাশাপাশি ছিল আবৃত্তি ও সংগীত পরিবেশনা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক কুদরত-ই-হুদা। আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও শিক্ষক তানিয়া কামরুন নাহার, লেখক ও গবেষক আসলাম আহসান এবং প্রাবন্ধিক ও গবেষক রাজীব সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ।

আলোচনা পর্বে খোন্দকার মো. আসাদুজ্জামান বলেছেন, বাঙালি জাতি যেমন বহু জাতি, ভাষা ও সংস্কৃতির সংমিশ্রণে গড়ে উঠেছে, তেমনি নজরুলের কবিতা, গান ও লেখায়ও সেই বহুত্ব ও বৈচিত্র্যের প্রতিফলন ঘটেছে। বর্তমান বিশ্বে এবং বিশেষ করে বাংলাদেশে মানুষে-মানুষে যে বিদ্বেষ ও বিভেদ তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে নজরুলের প্রাসঙ্গিকতা অনস্বীকার্য।

‘নজরুল ও আজকের বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধে কুদরত-ই-হুদা বললেন, নজরুল শুধু মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণির কবি নন; তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে জেলে, তাঁতি, কুমারসহ দারিদ্র্যে নিষ্পেষিত নিম্নবর্গের মানুষেরও। তিনি তুলে ধরেন, নজরুলের চেতনায় যেমন দরিদ্র মানুষের দুঃখ-দুর্দশার চিত্র রয়েছে, তেমনি রয়েছে আধিপত্যবাদবিরোধিতা এবং কর্মঠ মানুষের আত্মবিশ্বাসী সত্তার প্রকাশ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন ফাহমিদা সুলতানা নির্ঝর, ইমরুল হাসান, মিজানুর রহমান সজল এবং রেজিনা খন্দকার। নজরুলসংগীত পরিবেশন করেন ছায়ানটের শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এবং ছায়ানটের শিক্ষক ও শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া।

বাদ্যযন্ত্রে সঙ্গত দেন রবীন্দ্রনাথ পাল, বরকত নেওয়াজ এবং মো. মামুনুর রশিদ। অনুষ্ঠান শেষ হয় কঁচি কাচার মেলা পরিবেশিত দুটি দলীয় নৃত্যের মাধ্যমে।

জন্মজয়ন্তীবিশ্ব সাহিত্য কেন্দ্রসাংস্কৃতিক অনুষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের