Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যায় দুই আসামি রিমান্ডে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৮:২৪
স্বেচ্ছাসেবক দলনেতা হত্যায় দুই আসামি রিমান্ডে

নিহত বিল্লাল হোসেন তালুকদার।

স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে রিয়াজুল হাসানের পাঁচ দিন ও আল আমিন মাহিনের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

আজ বুধবার এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার। অন্যদিকে রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত।

এর আগে সোমবার রাতে ঢাকা থেকে আল আমিনকে এবং মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় রিয়াজুলকে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত সোমবার মৌচাকের আনারকলি মার্কেটের পেছনে ছুরি দিয়ে আঘাত করা হয় বিল্লাল হোসেন তালুকদারকে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মারা যান তিনি।

এ ঘটনায় মঙ্গলবার রমনা মডেল থানায় ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন।

স্বেচ্ছাসেবক দল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise