Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট প্রত্যাহারের পরদিন আন্দোলনের সমন্বয়ক আটক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫২
চট্টগ্রাম বন্দরে ধর্মঘট প্রত্যাহারের পরদিন আন্দোলনের সমন্বয়ক আটক

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে আটক করেছে পুলিশ। তিনি বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলেরও সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন। চট্টগ্রাম বন্দরে লাগাতার ধর্মঘট কর্মসূচি স্থগিত করার পরই তাকে আটক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, র‌্যাবের একটি দল ইব্রাহিম খোকনকে আটক করে বন্দর থানায় দিয়েছে। সকল তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

অন্যদিকে ইব্রাহিম খোকনকে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।

বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা না দেওয়াসহ ৪ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন বন্দরের কর্মচারীরা। এই আন্দোলনের নেতৃত্বে ইব্রাহিম খোকন ও হুমায়ুন কবির। ৩১ জানুয়ারি থেকে প্রথমে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে সংগঠনটি।

পরে গত মঙ্গলবার লাগাতার কর্মসূচি পলন করে। বৃহস্পতিবার নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুদিনের জন্য কর্মসূচি স্থগিত কররেও আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে রবিবার থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পরে গতকাল সোমবার সকাল ৮টা থেকে ধর্মঘটও প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরধর্মঘট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise