Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

অর্থ পাচারের অভিযোগ: শওকত আলীর বিরুদ্ধে তদন্ত ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৩:৩১
অর্থ পাচারের অভিযোগ: শওকত আলীর বিরুদ্ধে তদন্ত ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

ছবি: এআই দিয়ে তৈরি

ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী বলেছেন, বিগত সরকারের সময়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তদন্ত করছিল। ওই তদন্তের সময় যুক্তরাজ্যের একটি ব্যাংকে শওকত আলী চৌধুরীর নামে প্রায় ২৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি অপ্রকাশিত তহবিলের সন্ধান পাওয়া যায়।

পরে বিষয়টি বাংলাদেশে অর্থ পাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কাজ করা সংস্থা বিএফআইইউকে জানায় এনসিএ। ওই সময় এনসিএ জানিয়েছিল, অর্থের ওই পরিমাণ চার সপ্তাহের জন্য আটকে রাখা হবে। এই সময়ের মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হলে অর্থ ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছিল।

তবে বিএফআইইউর পক্ষ থেকে এনসিএর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়নি এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে রিটকারীর আইনজীবী আদালতকে জানান। পরে এনসিএ অর্থ ছেড়ে দিলে শওকত আলী চৌধুরী তা দুবাইয়ে সরিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।

ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী বললেন, দেশের বাইরে কারও কোনো সম্পদ থাকলে আয়কর আইন অনুযায়ী তা ঘোষণা করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু শওকত আলী চৌধুরীর নামে থাকা ওই ২৫ মিলিয়ন ডলারের তথ্য তার আয়কর বিবরণীতে ঘোষণা করা হয়নি। পরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি অ্যাসেসমেন্ট করে তাঁকে জরিমানা ও পেনাল্টি আরোপ করে।

এ ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী রেজোয়ানুল সাইফ দুদক ও বিএফআইইউতে পৃথক দুটি আবেদন করেন। আবেদনে শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ দ্রুত অনুসন্ধানের দাবি জানানো হয়।

পাশাপাশি বিএফআইইউর যেসব কর্মকর্তার অবহেলার কারণে ওই অর্থ বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়নি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও আবেদন করা হয়।

রিটকারীর আইনজীবী জানান, অর্থ পাচারের ঘটনায় দুই দেশের মধ্যে পারস্পরিক আইনি সহযোগিতার ব্যবস্থা না থাকলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন। তবে এ ক্ষেত্রে অর্থ ফেরত আনার সুযোগ ছিল। এনসিএ অর্থ আটকে রেখে বাংলাদেশ সরকারকে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ দিয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হয়নি।

এ বিষয়ে পরে হাইকোর্টে রিট আবেদন করা হয়। শুনানি শেষে আদালত বিএফআইইউর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যর্থতার বিষয়ে রুল জারি করেন। অর্থ বাংলাদেশে ফেরত আনা সম্ভব না হওয়ার পেছনে যেসব কর্মকর্তার অবহেলা ছিল, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া আইনজীবী রেজোয়ানুল সাইফ দুদকে যে আবেদন করেছিলেন, সেটি ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ইস্টার্ন ব্যাংকশওকত আলী চৌধুরীদুদকবিএফআইইউ
    শেয়ার করুন:
    Advertisement
    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    বঙ্গোপসাগরে ১৩ জেলেকে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৫

    ২৪ আগস্ট ২০২৬, ২২:১০

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    ২৪ আগস্ট ২০২৬, ২২:৫৯

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ধর্ষণের শিকার শিশুটির সন্তানের বাবা সেই মাদ্রাসা শিক্ষকই

    ২৪ আগস্ট ২০২৬, ২০:৫৪

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    হাইকোর্টের রায়েও বহাল থাকবে হিটুর ফাঁসি, আশা আছিয়ার মায়ের

    ২৪ আগস্ট ২০২৬, ২০:১০

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে কেনা হচ্ছে দুই কার্গো এলএনজি

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:১৬

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ‘দুজন ইয়াবাখোর নাকি একে একে চারজনকে মারছে, এটা হয়!’

    ২৪ আগস্ট ২০২৬, ২১:৫৫

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    নুসরাত হত্যা: ১৬ আসামির ১০ জনই খালাস যে কারণে

    ২৪ আগস্ট ২০২৬, ১৮:০৫

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    তেহরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ পাকিস্তানের সেনাপ্রধানের

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:০৩

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    advertiseadvertise