Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রান্না শুধু শিল্প নয়, এটি সংস্কৃতি ও ভালোবাসার প্রকাশ: জুবাইদা রহমান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২০:৩৭
শেয়ার করুন:
রান্না শুধু শিল্প নয়, এটি সংস্কৃতি ও ভালোবাসার প্রকাশ: জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান

রান্না শুধু একটি শিল্প নয়, এটি একই সঙ্গে ভাষা, বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার ভাষ্য, রান্নার মধ্যে অনুরাগ, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব সমন্বয় ঘটে এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটাই।

আজ শুক্রবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা তুলে ধরেন।

জুবাইদা রহমান উল্লেখ করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে রান্নার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি বিশ্বদরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগীদের রান্না নিয়ে নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি নিজস্ব সৃজনশীলতা ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে রান্নাকে অনন্য করে তোলার পরামর্শ দেন।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। এ জন্য পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, কৃষকদের সহায়তা, খাদ্যের অপচয় রোধ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন জুবাইদা রহমান।

শিশুদের পুষ্টি নিশ্চিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেছেন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য পুষ্টিকর, নিরাপদ ও সুস্বাদু খাবার নিশ্চিত করা জরুরি। স্থানীয়ভাবে সহজলভ্য শাকসবজি, মাছ, মাংস ও ডিম ব্যবহার করে স্বাস্থ্যসম্মত রান্নার চর্চা বাড়াতে হবে। স্কুলের শিশুদের দুপুরের খাবার আরও পুষ্টিকর ও আকর্ষণীয় করতে মায়েদের সম্পৃক্ত করে জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের রন্ধন প্রতিযোগিতা আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জাতিসংঘের পরিসংখ্যান উদ্ধৃত করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জানান, দেশের ৬৪টি জেলার ৫০৩টি উপজেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৫ দশমিক ১ শতাংশ দীর্ঘমেয়াদি পুষ্টিহীনতায় ভুগছে। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে উল্লেখ করে তিনি শিশুদের অপুষ্টি দূর করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ উদ্যোক্তা ও রন্ধনশিল্পীরা।

প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি শেফ টনি খান। এতে প্রথম স্থান অর্জন করেন মাদারীপুরের তাহেরা ইসলাম তিন্নি। দ্বিতীয় স্থান অর্জন করেন ঢাকার আবু আব্দুল্লাহ মো. সিয়াম, তৃতীয় ঢাকার সাজিয়ে ফেরদৌস, চতুর্থ রংপুরের আফরিন জান্নাত এবং পঞ্চম স্থান অর্জন করেন নোয়াখালীর জান্নাতুল ফেরদৌস। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও ৫০ হাজার টাকা, দ্বিতীয় ৩০ হাজার টাকা, তৃতীয় ২০ হাজার টাকা, চতুর্থ ১৫ হাজার টাকা এবং পঞ্চম স্থান অর্জনকারীকে সম্মাননা সনদ ও ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।

ডা. জুবাইদা রহমান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য