Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

বিদেশে পাঠানোর নামে প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২০:৩৯
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সংগৃহীত ছবি

ইতালি, জার্মানি ও কানাডা। স্বপ্নের এসব দেশে মোটা বেতনের চাকরি ও নিশ্চিত জীবনের স্বপ্ন দেখিয়ে সহজ-সরল মানুষের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র। সম্প্রতি এমন একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন এজাজুল হক ওরফে রতন (৬৩), নার্গিস বেগম (৪০) ও বাদল (৫৫)। রাজধানীর মিরপুর ও সাভারের আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল।

আজ শনিবার মিরপুরে র‌্যাব-৪ সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার কে এন রায় নিয়তি।

র‌্যাব জানায়, গাজীপুরের বাসিন্দা ইমরান হোসেন উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রতারক চক্রটি তার সঙ্গে ২২ লাখ টাকার চুক্তি করে। ইতালিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে প্রথমে টাকা নেয়। পরে নানা অজুহাতে গন্তব্য বদলাতে থাকে। একপর্যায়ে বলা হয় ইতালিতে লোক নেওয়া বন্ধ হয়ে গেছে। এরপর জার্মানিতে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। সেখানেও কাজ না হওয়ায় কানাডায় পাঠানোর নতুন আশ্বাস দেওয়া হয়। প্রতিবারই ভিসা, মেডিকেল, কাগজপত্র যাচাই, ফিঙ্গারপ্রিন্ট ও বিমান টিকিটের খরচের কথা বলে অর্থ আদায় করা হয়।

কিন্তু মাসের পর মাস কেটে গেলেও বিদেশ যাওয়ার কোনো অগ্রগতি হয়নি। সন্দেহ দেখা দিলে ইমরান হোসেন অভিযুক্ত রতনের অফিসে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অফিসটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তখন প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর শাহ আলী থানায় মামলা করেন তিনি।

র‌্যাব কর্মকর্তা কে এন রায় নিয়তি বলেছেন, ‘মামলার পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন নথিপত্র ও আলামত জব্দ করা হয়েছে।’

‘প্রাথমিক তদন্তে চক্রটির বিরুদ্ধে আরও একাধিক ব্যক্তিকে বিদেশে পাঠানোর নামে প্রতারণার তথ্য পাওয়া গেছে। অন্যান্য ভুক্তভোগীরাও অভিযোগ দিতে শুরু করেছেন। চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের খুঁজে বের করতে অভিযান চলছে’, যোগ করেন তিনি।

প্রতারক চক্রগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    advertiseadvertise