Agamir Somoy E-Paper
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় তৎপর রাজউক : রিয়াজুল ইসলাম

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ২১:৪৩
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় তৎপর রাজউক : রিয়াজুল ইসলাম

রাজধানীর গুলশান ও বনানীসহ অভিজাত এলাকার পাঁচ কাঠার নতুন বাড়ির প্ল্যানে পয়ঃবর্জ্য শোধনাগার বা সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বিকালে রাজউক অডিটরিয়ামে আয়োজিত ‘নগর উন্নয়নে পয়ঃনিষ্কাশন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা ও এসটিপি বাস্তবায়ন’ শীর্ষক এক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

রাজউক চেয়ারম্যান স্পষ্ট করে জানান, নতুন প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে বাড়িগুলোতে সেপটিক ট্যাংক থাকুক আর না থাকুক, এসটিপি অবশ্যই করতে হবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাজউক অত্যন্ত তৎপর এবং বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেছেন, গুলশান, বনানী, মহাখালী, নিকেতন ও বারিধারা এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় লেক ও হাতিরঝিলের দীর্ঘদিনের সমস্যা দূর করতে ওয়াসা, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট এলাকাবাসীসহ সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চায় রাজউক।

রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দীর্ঘস্থায়ী সেমিনারে গুলশান, বনানী, মহাখালী, নিকেতন ও বারিধারা সোসাইটির নেতারা, এসটিপি সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (উন্নয়ন) মো. জহিরুল ইসলাম এবং প্রধান প্রকৌশলী মো. মোজাফফর উদ্দিন। রাজউক চেয়ারম্যান তার বক্তব্যে উল্লেখ করেন, এসটিপি বাস্তবায়নের মাধ্যমে উদ্ভূত সংকটের সাময়িক সমাধান সম্ভব হলেও এই এলাকার দীর্ঘদিনের এত বড় সমস্যার স্থায়ী সমাধান করতে হলে হাতিরঝিলের বর্জ্য সমস্যার মূল উৎস হিসেবে দাসেরকান্দি ওয়াটার ট্রিটমেন্ট সেন্টারকে কাজে লাগাতে হবে। সেমিনারে অংশীজনদের মতামত গ্রহণকালে বিভিন্ন সোসাইটির নেতারা দাবি করেন, নতুন প্ল্যান পাসের ক্ষেত্রে যেন এসটিপি বসানোর বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হয়।

এসটিপি বাস্তবায়নে কোনো ধরনের চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা আছে কি না, এমন প্রশ্নের জবাবে রাজউকের প্রধান প্রকৌশলী মো. মোজাফফর উদ্দিন জানান, যেভাবে আমরা শুরুতে বিভিন্ন চ্যালেঞ্জের আশঙ্কা করেছিলাম, আসলে মাঠপর্যায়ে সে রকম কোনো বড় চ্যালেঞ্জ নেই বলেই আজকের সেমিনারে প্রতীয়মান হলো। অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনা ও এসটিপি বাস্তবায়নে কীভাবে সফল হওয়া যাবে, সে বিষয়ে জানতে চাইলে রাজউকের সদস্য (উন্নয়ন) মো. জহিরুল ইসলাম মন্তব্য করেন, এই কাজে শতভাগ সফলতার জন্য রাজউকের একক প্রচেষ্টাই যথেষ্ট নয়, বরং রাজউকের মতোই অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর আন্তরিকতা ও নগরবাসীর সচেতনতা সমানভাবে আবশ্যক।

রাজউক চেয়ারম্যানমো. রিয়াজুল ইসলাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২০ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ২
    অস্ট্রেলিয়া
    ০
    ২০ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    স্কটল্যান্ড
    ০
    মরক্কো
    ১
    ২০ জুন ২০২৬
    সকাল ৬:৩০ টা
    ব্রাজিল
    ৩
    হাইতি
    ০
    ২০ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    তুরস্ক
    ০
    প্যারাগুয়ে
    ১
    ২০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    সুইডেন
    ০
    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    ২০ জুন ২০২৬, ০০:১৯

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    ২০ জুন ২০২৬, ০০:৫৫

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    ২০ জুন ২০২৬, ০০:০১

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    ২০ জুন ২০২৬, ০০:৪৯

    ৩০ বছর পরও বয়স কমে!

    ৩০ বছর পরও বয়স কমে!

    ২০ জুন ২০২৬, ০০:০১

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    ২০ জুন ২০২৬, ০০:০১

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    ২০ জুন ২০২৬, ০১:৫৩

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    ২০ জুন ২০২৬, ০১:৪১

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    ২০ জুন ২০২৬, ০১:৩২

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    ২০ জুন ২০২৬, ০১:০৪

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    ২০ জুন ২০২৬, ০৪:২৭

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ২০ জুন ২০২৬, ০৩:০৫

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    ২০ জুন ২০২৬, ০৩:১২

    advertiseadvertise