মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা, আটক ১০

ছবি: আগামীর সময়
রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়।
তাদের আটক করা হয়েছে আজ বুধবার সকালে।
আটকরা হলেন- জোনায়িদ মিয়া (২৬), দেওয়ান আশিক চৌধুরী (৪০), সৈয়দ নিশাত (২৮), মোঃ আরিফুল ইসলাম(৩৭), মোঃ সাগর মিয়া (১৮), মোঃ তোরাব মিয়া (৪০), রাজু সরকার (২৬), মোঃ খাইরুল ইসলাম (৪৫), মাজহার কিবরিয়া (৪১) ও ওমর ফারুক রকি (২৪)।
পুলিশ জানিয়েছে, সকাল ৬টার দিকে ধানমন্ডির ২ নম্বর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে জিগাতলা হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় আনুমানিক ৩০ থেকে ৪০ জন ছিল। মিছিলের প্রস্তুতির সময় সেখান থেকে ১০ জনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। এ সময় একটি হায়েস গাড়িও জব্দ করা হয়। আটক সবার গ্রামের বাড়ি নেত্রকোনায়।
ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানিয়েছেন, আটকদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।




