আগামীর সময়ের সঙ্গে নাগরিক টেকনোলজিসের চুক্তি স্বাক্ষর

দৈনিক আগামীর সময় এবং নাগরিক টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি হোয়াইট-লেবেল গেমস প্ল্যাটফর্ম ও গেমিং সেবাসংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ নাগরিক টেকনোলজিস লিমিটেডের কার্যালয়ে এ সময় দুপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন—আগামীর সময়
পাঠকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক আগামীর সময় এবং নাগরিক টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি হোয়াইট-লেবেল গেমস প্ল্যাটফর্ম ও গেমিং সেবা-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মানিকদী এলাকার গ্র্যান্ড টাওয়ারে অবস্থিত নাগরিক টেকনোলজিস লিমিটেডের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে আগামীর সময়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ডিরেক্টর (অ্যাডমিন) এস. এম. গোলাম কিবরিয়া এবং নাগরিক টেকনোলজিস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মুমিনুল হক।
চুক্তির আওতায় নাগরিক টেকনোলজিস লিমিটেড আগামী সময়ের জন্য একটি হোয়াইট-লেবেল এইচটিএমএল-৫ গেমস প্ল্যাটফর্ম তৈরি, হোস্টিং ও পরিচালনা করবে। এতে এইচটিএমএল-৫ গেম, পাজল, কুইজ, ক্যাজুয়াল ও প্রতিযোগিতামূলক গেমসহ বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানে নাগরিক টেকনোলজিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার তারিক ইবনে হায়দার, অ্যাডভাইজার সৈয়দ কামরুল আরেফিন জিহাদ এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এরিন খান। আগামীর সময়ের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর (সেলস, মার্কেটিং অ্যান্ড অপারেশন্স) আহসানুজ্জামান রিমন, হেড অব ক্রিয়েটিভ, রিসার্চ অ্যান্ড ইভেন্টস মোহাম্মদ নাজির হোসেন এবং সিনিয়র রিপোর্টার (মাল্টিমিডিয়া) জামিলুর রহমান।
নাগরিক টেকনোলজিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মুমিনুল হক বলেছেন, ‘পাঠকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আমরা আগামীর সময়ের জন্য একটি হোয়াইট-লেবেল গেমিং প্ল্যাটফর্ম তৈরি করছি, যাতে পত্রিকাটির পাঠকরা নতুন নতুন গেম খেলতে পারেন এবং তাদের ওয়েবসাইটে আরও বেশি সময় ব্যয় করেন। এই প্ল্যাটফর্মে হাইপার ক্যাজুয়াল ও সফট স্কিল গেমসহ নানারকম বুদ্ধিভিত্তিক গেমের আয়োজন থাকবে।’
‘এ গেমগুলো সব বয়সের পাঠকরা যেকোনো ডিভাইসে খেলতে পারবেন। আগামীর সময়ের বিশাল পাঠকগোষ্ঠীকে সম্পৃক্ত করাই এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য। গেম খেলে পাঠকরা জিতে নিতে পারবেন নানারকম আকর্ষণীয় পুরস্কার’— যোগ করলেন তিনি।
অনুষ্ঠানে আগামীর সময়ের ডিরেক্টর (অ্যাডমিন) এস. এম. গোলাম কিবরিয়া বললেন, ‘বর্তমানে বিশ্ব জুড়ে সংবাদপত্র এখন আর প্রিন্ট ভার্সনে সীমাবদ্ধ নেই, বরং অনলাইনভিত্তিক সংবাদের দিকে সব ধরনের পাঠকরা ঝুঁকে পড়েছেন। পাঠক যখন আগামীর সময়ের অনলাইন ভার্সনে খবর পড়তে আসেন, তখন তাকে বাড়তি কিছু দেওয়ার উদ্দেশ্যে এবং তাকে আমাদের ওয়েবসাইটে আরও বেশি সময় ব্যয় করার সুযোগ তৈরি করে দিতে আমরা নাগরিক টেকনোলজিস লিমিটেডের মাধ্যমে একটি বুদ্ধিভিত্তিক গেমিং প্ল্যাটফর্ম তৈরি করছি।’
তিনি আরও বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, এই গেমিং প্ল্যাটফর্মে নানারকম বুদ্ধির খেলা পাঠকদের চিন্তার জায়গা বিকশিত করবে এবং একই সঙ্গে তারা আগামীর সময়ের নিউজপোর্টালের মাধ্যমে দেশ-বিদেশের খবর জানার মাধ্যমে নিজেদের আপডেট রাখতে পারবেন।’




