Agamir Somoy E-Paper
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
সরাসরি

ঈদের আগে যেমন ঢাকা

রাজধানী ঢাকা ঈদের আগের দিন আশ্চর্যজনকভাবে বদলে যায়। বদলে যায় তার চিরচেনা রূপ। ঢাকাকে যেমন অপরিচিত লাগে, তেমনি এক ধরনের আনন্দও জাগে মনে। নেই যানজট, নেই কোলাহল, নেই কান বিদীর্ণ করা গাড়ির হর্ন।

আর কোরবানির ঈদের আগের দিন ঢাকা বদলে যায় আরও ভিন্নভাবে। যানবাহনের দখলে থাকা জায়গাগুলো দখল করে নেয় অস্থায়ী পশুর হাট। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে ঈদের আগের ঢাকার সেই চিত্র তুলে ধরেছেন আগামীর সময়ের সহকারী বার্তা সম্পাদক মাহতাব হোসেন।

  1. ২৬ মিনিট আগে(২০:২১)

    ছবি : আগামীর সময়

    ক্যাম্পে ঢুকতেই সালাম, ‘মামা ঈদ কালেকশন ভালো’

    জেনেভা ক্যাম্পে ঢুকতেই একসঙ্গে কয়েকজন এগিয়ে এসে সালাম ঠুকল। আরেকজন বললেন, মামা ঈদ কালেকশন ভালো।

    বললাম, বুঝলাম না।

    লাগবো না বাবা, তাপা?

    এবার বুঝলাম অবাধে মাদক বিক্রি বন্ধ হয়নি জেনেভা ক্যাম্পে।

  2. এক ঘণ্টা আগে(১৯:৩৮)

    ছবি : আগামীর সময়

    ৩০ সেকেন্ডও দাঁড়াতে হচ্ছে না বিজয় সরণি সিগন্যালে

    বিজয় সরণি সিগন্যাল পার হওয়ার পর আমি প্রায়ই ভুলে যাই— এখন আমি কোথায় যাব। এমন একটি কথা বহু আগেই আমার ফেসবুকে লিখেছিলাম।

    কারণ, বিজয় সরণি সিগন্যালে জ্যামে আটকা পড়া মানেই ছিল এক মহাবিপদ। মানুষ তখন নিজের গন্তব্যও প্রায় ভুলে যায়।

    তবে ঈদের আগের দিন সেই বিজয় সরণি সিগন্যালে ৩০ সেকেন্ডও দাঁড়াতে হচ্ছে না গাড়িগুলোকে— এমনটাই জানিয়েছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট।

  3. ২ ঘণ্টা আগে(১৯:১০)

    ছবি : আগামীর সময়

    প্রতি কোরবানির ঈদের আগে গাইবান্ধা থেকে ঢাকায় আসেন তারা

    ঠিক সন্ধ্যার আগমুহূর্তে ইন্দিরা রোডের মাঠের পাশে দাঁড়িয়ে আছেন কয়েকজন লোক। মনে হচ্ছিল, তারা গাড়ির জন্য অপেক্ষা করছেন। পাশে ব্যাগ-বস্তা রাখা। একের পর এক গাড়ি এসে চলে যাচ্ছে, কিন্তু কোথাও যাচ্ছেন না তারা। এগিয়ে গিয়ে কথা বলতেই জানা গেল, তাদের নাম আনিসুর, ছায়কুল ও সামিউল। আজই গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এসেছেন তারা।

    উদ্দেশ্য, কোরবানির পশুর মাংস কাটার কাজ করবেন। এখানে দাঁড়িয়ে তারা কাজ খুঁজছেন।

    ছায়কুল জানান, প্রতি ঈদের আগেই তারা ঢাকায় আসেন। পেশায় তারা কসাই। এভাবেই দাঁড়িয়ে কাজ জোগাড় করেন। ঈদের দিনে তারা একেকজন আয় করেন ১৫ থেকে ২০ হাজার টাকা।

  4. ২ ঘণ্টা আগে(১৮:৪৮)

    ছবি : আগামীর সময়

    ‘এভাবেই আমাদের জীবিকা চলে’

    ঈদের আগের দিন সেলুনগুলোতে থাকে উপচে পড়া ভিড়। পাড়া-মহল্লার সেলুনগুলোতে সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হয়। তবে ঢাকায় এত অভিজাত সেলুনের ভিড়ের মাঝেও ফুটপাতে চুল-দাড়ি কাটার ব্যবস্থা রয়েছে— এটা আমরা কজনই বা জানি।

    ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেই এমন একটি সেলুন দেখা গেল। এর কর্ণধার নাম না জানালেও বললেন, ‘এভাবেই আমাদের জীবিকা চলে— যতক্ষণ পর্যন্ত ফুটপাত থেকে কেউ তাড়িয়ে না দেয়।’

  5. ২ ঘণ্টা আগে(১৮:৩৩)

    ছবি: আগামীর সময়

    ঈদের আগে ঈদের আনন্দ

    ‘ঈদের দিন তো আনন্দ হয়ই। তবে কোরবানি থাকায় সেদিন বাসা থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। ক্লান্তিও থাকে। তাই আজই বাচ্চাদের নিয়ে বের হয়েছি। বাচ্চারা আনন্দ করছে, ভালো লাগছে।’

    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুই শিশু সন্তানকে নিয়ে আসা আহমেদ নিজাম বলছিলেন কথাগুলো। তিনি এসেছেন লালমাটিয়া থেকে।

    নিজামের মতো অনেকেই শিশুদের আনন্দ দিতে সংসদ ভবন এলাকায় এসেছেন। কেউ এসেছেন পরিবার নিয়ে ঘুরতে, কেউবা ফুচকা, চটপটি ও আইসক্রিম খেতে।

  6. ২ ঘণ্টা আগে(১৮:৩১)

    ছবি: আগামীর সময়

    ঢাকার রাস্তায় যানবাহনের জায়গা দখল করেছে অস্থায়ী হাট

    রাজাধানীর খামারবাড়ি মোড়। এখানে সব সময় গাড়ির জট লেগেই থাকত। অথচ সেই জায়গাটিই এখন অস্থায়ী পশুর হাট। কেন? প্রশ্নটি করেছিলাম কেরানীগঞ্জ থেকে গরু বিক্রি করতে আসা লোকমানকে।

    তিনি বললেন, ‘ঢাকার অনেকেই ঈদের আগের দিন গরু-ছাগল কেনেন। আবার অনেকে ব্যস্ততার কারণে হাটে যেতে পারেন না। এ কথা ভেবেই আমি ঢাকার মধ্যেই গরু বিক্রি করতে এসেছি। এখানে দেখলাম, অনেকেই গরু-ছাগল নিয়ে দাঁড়িয়েছেন। তাই আমিও দাঁড়িয়ে গেলাম।’

    পশ্চিম রাজাবাজার থেকে পশু কিনতে আসা শামীমও পশু বিক্রেতার সুরেই বললেন, ‘আসলে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। গতকালও অফিস করেছি। তাই হাটে যেতে পারিনি। এখান থেকেই ছাগল কিনব।’

শেয়ার করুন:
২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

২৭ মে ২০২৬, ০০:১১

প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

২৬ মে ২০২৬, ২৩:৪০

হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

২৬ মে ২০২৬, ২৩:১৮

দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

২৭ মে ২০২৬, ০০:৫২

যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

২৭ মে ২০২৬, ০১:৫৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

২৬ মে ২০২৬, ২৩:০২

সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

২৬ মে ২০২৬, ২১:৪৮

ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

২৬ মে ২০২৬, ২২:৩৭

ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

২৬ মে ২০২৬, ২১:৫৮

আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

২৬ মে ২০২৬, ২২:৫৪

একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

একজনের হাম ছড়াতে পারে আরও ১২ থেকে ১৮ জনে

২৭ মে ২০২৬, ০৭:১৪

আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

২৭ মে ২০২৬, ০১:২০

নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২৭ মে ২০২৬, ০১:৩২

সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

২৬ মে ২০২৬, ২২:০৮

সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’

২৬ মে ২০২৬, ০৩:৫৫

advertiseadvertise