Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ডিএনসির অভিযানে গ্রেপ্তার

কক্সবাজার থেকে প্রাইভেটকারে ইয়াবা এনে ঢাকায় সরবরাহ করতেন তারা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৪:২২
শেয়ার করুন:
কক্সবাজার থেকে প্রাইভেটকারে ইয়াবা এনে ঢাকায় সরবরাহ করতেন তারা

গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন ও মো. কাওছার পাটোয়ারী। ছবি : আগামীর সময়

কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে প্রাইভেটকারে ঢাকায় এনে বিভিন্ন এলাকায় সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের বহনকারী গাড়ির ড্যাশবোর্ড থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মো. ইসমাইল হোসেন (৪২) ও মো. কাওছার পাটোয়ারী (৪১)। তাদের দুজনের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খিদিরপুর এলাকায়।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটি জানতে পারে, ইসমাইল ও কাওছার কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে অ্যালিয়ন প্রাইভেটকারে ঢাকায় নিয়ে আসেন। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় সেগুলো সরবরাহ করেন।

এরই ধারাবাহিকতায় ইয়াবার একটি চালান নিয়ে তাদের ঢাকায় আসার তথ্য পায় ডিএনসি। পরে ডিএনসির অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার নির্দেশনায় এবং উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।

ঢাকা মেট্রো-গ ২৯-০৬৯৩ নম্বরের প্রাইভেটকারটি। ছবি : আগামীর সময়পরে কোতোয়ালি সার্কেলের পরিদর্শক মো. লোকমান হোসেনের নেতৃত্বে একটি দল যাত্রাবাড়ীর জনপদ মোড়ে অবস্থান নেয়। রাত ৯টা ১০ মিনিটে ঢাকা মেট্রো-গ ২৯-০৬৯৩ নম্বরের প্রাইভেটকারটি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়।

পরিদর্শক মো. লোকমান হোসেন জানান, তল্লাশি চালিয়ে তাদের গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।।

গাড়িটি চালাচ্ছিলেন ইসমাইল। তার পাশের আসনে ছিলেন কাওছার। পরে দুজনকেই গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। মামলাটি আজ ২০ নভেম্বর নথিভুক্ত করা হয়। মামলার নম্বর ৭৮।

ডিএনসির উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীইয়াবাকক্সবাজারমামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক