Agamir Somoy E-Paper
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
বুধবার, ২৭ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

‘এই ফ্লাইওভারের নিচেই কাটবে ঈদ’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৭:৪৮
‘এই ফ্লাইওভারের নিচেই কাটবে ঈদ’

ঈদের আনন্দ ছুঁয়ে যাওয়ার কথা ছিল ঘরগুলোতে। হয়তো কোথাও নতুন জামা গুছিয়ে রাখা ছিল, কোথাও গ্রামে যাওয়ার প্রস্তুতি, কোথাও সামান্য সঞ্চয় দিয়ে উৎসব কাটানোর হিসাব। কিন্তু ঈদুল আজহার মাত্র দুদিন আগে পল্লবীর কালশী বস্তির শত শত মানুষের জীবন থমকে গেল ভয়াবহ এক আগুনে।

গতকাল রাতে কালশী বস্তিতে লাগা আগুনে পুড়ে যায় ২৫০টিরও বেশি ঘর ও প্রায় ৫০টি দোকান। গৃহহীন হয়ে পড়েন প্রায় হাজারখানেক মানুষ। যাদের মাথার ওপর ছিল টিনের ছাউনি, সামান্য আসবাব, কিছু কাপড় আর বহু বছরের কষ্টে জমানো সামান্য সঞ্চয়। আগুনের পর তাদের রাত কেটেছে ফ্লাইওভারের নিচে, খোলা আকাশের নিচে।

সেই ফ্লাইওভারের নিচেই বসে ছিলেন ৪০ বছর বয়সী আসমা বেগম। আগুনে পুড়ে গেছে তাঁর ভাড়ার দুটি ঘর। মাসে ৬ হাজার টাকা ভাড়া দিয়ে স্বামী, সাত মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন তিনি। স্বামী বর্জ্য সংগ্রহ করেন, আর আসমা নিজে ভাঙারি কুড়িয়ে বিক্রি করেন। সেই কষ্টের সংসারটুকুও এক রাতের আগুনে ছাই হয়ে গেছে।

উচ্ছেদের শঙ্কায় ঈদের আগে কিছু জিনিসপত্র গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন আসমা। কিন্তু ঘরে যা বাকি ছিল, তার সবই পুড়ে গেছে। এখন ধ্বংসস্তূপে পড়ে থাকা পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে বিক্রি করতে চান তিনি। যদি কিছু টাকা জোগাড় হয়, তাহলে ঈদের পর অন্তত গ্রামে ফিরে যেতে পারবেন।

আসমার কণ্ঠে ক্লান্তি, অসহায়ত্ব আর মেনে নেওয়ার যন্ত্রণা। তিনি বললেন, ‘এই ফ্লাইওভারের নিচেই কাটবে ঈদ।’

গতকাল সন্ধ্যায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আজাদ আনোয়ার জানান, নিয়ন্ত্রণকক্ষ রাত ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায়। বস্তিটিতে প্রায় ১ হাজার ২০০টি ঘর ও ভাঙারির দোকান ছিল। সেখানে প্রায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার মানুষ বাস করতেন।

আগুন এখন নিভে গেছে। কিন্তু কালশীর এই মানুষগুলোর চোখে এখনো জ্বলছে হারানোর দগদগে স্মৃতি।

    শেয়ার করুন:
    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    প্রাণের ঝুঁকি নিয়েই ট্রাকে বাড়ি ফিরছেন অনেকে

    ২৬ মে ২০২৬, ২৩:৪০

    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন রৌমারী-রাজিবপুর, দুর্ভোগে হাজারো মানুষ

    ২৭ মে ২০২৬, ০০:১১

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    হোমনায় ২০ কেজি গাঁজাসহ আটক ১, প্রাইভেটকার জব্দ

    ২৬ মে ২০২৬, ২৩:১৮

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা

    ২৬ মে ২০২৬, ২৩:০২

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    দিঘি থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

    ২৭ মে ২০২৬, ০০:৫২

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    যৌথবাহিনীর ক্যাম্পে হামলা ঘিরে বাড়ছে প্রশ্ন

    ২৭ মে ২০২৬, ০১:৫৬

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    সরাইলে ২৬০ রকম চা বানিয়ে চমক দেখালেন আশিক

    ২৬ মে ২০২৬, ২১:৪৮

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ভোগড়া বাইপাস থেকে ২৫ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

    ২৬ মে ২০২৬, ২২:৩৭

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    আ. লীগের অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

    ২৬ মে ২০২৬, ২২:৫৪

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    আর্জেন্টিনার ‘পরিপক্ক’ এনজো তৈরি বিশ্বকাপের জন্য

    ২৭ মে ২০২৬, ০১:২০

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নিরাপত্তা শঙ্কায় মতিঝিলের কার্যালয় বন্ধ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    ২৭ মে ২০২৬, ০১:৩২

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    সাইডলাইনের সেই শিক্ষিকাকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

    ২৬ মে ২০২৬, ২২:০৮

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ঈদযাত্রায় ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণ দাবি ক্ষেতমজুর সমিতির

    ২৬ মে ২০২৬, ২১:৫৮

    ঢাকার ১৬ স্থানে খাবার ও পোশাক বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার ১৬ স্থানে খাবার ও পোশাক বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ২৬ মে ২০২৬, ২২:২০

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

    ২৭ মে ২০২৬, ০২:৩২

    advertiseadvertise