Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

নিউ এজের গোলটেবিল

অন্তর্ভুক্তিমূলক নগর আবাসন নিশ্চিতে জোর বিশেষজ্ঞদের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:১৮
শেয়ার করুন:
অন্তর্ভুক্তিমূলক নগর আবাসন নিশ্চিতে জোর বিশেষজ্ঞদের

গতকাল রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে ‘নিউ এজ’ ও ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ যৌথ আয়োজন ‘অন্তর্ভুক্তিমূলক নগর আবাসনকে এগিয়ে নেওয়া: বাস্তবায়নের অগ্রাধিকার’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত হয়

শহরাঞ্চলে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারি নেতৃত্ব, নীতিগত সহায়তা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, গত কয়েক বছরে এ লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও অপরিকল্পিত পরিকল্পনা ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে পারেনি সেগুলো। প্রকৃত সুবিধাভোগীদের পরিবর্তে এসব প্রকল্পের সুবিধা পেয়েছেন অন্যরা।

গতকাল বৃহস্পতিবার ‘অন্তর্ভুক্তিমূলক নগর আবাসনকে এগিয়ে নেওয়া: বাস্তবায়নের অগ্রাধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘নিউ এজ’ ও ‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ যৌথভাবে আয়োজন করে এ আলোচনার।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলছিলেন, ‘দরিদ্র মানুষের আবাসন নিশ্চিত করতে অতীতে যেসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেগুলো প্রকৃত লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর উপকারে আসেনি। বরং অন্যরা এসব প্রকল্পের সুবিধা ভোগ করেছেন।’

‘নিউ এজ’-এর সম্পাদক ও এডিটরস কাউন্সিলের সভাপতি নূরুল কবীর বলছিলেন, ‘আবাসন মৌলিক প্রয়োজন হলেও সংবিধানে একে ভবিষ্যতের আকাঙ্ক্ষা হিসেবে রাখা হয়েছে। ১৯৭১ সালে বাজেটের সীমাবদ্ধতার কারণে সরকারের পক্ষে এ চাহিদা পূরণ করা কঠিন ছিল, তা আমরা স্বীকার করি। কিন্তু পরে কোনো সরকারই জনগণের মৌলিক অধিকার হিসেবে আবাসন নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার করেনি।’ জনগণের আবাসন চাহিদা পূরণে সরকারের রাজনৈতিক অঙ্গীকার অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নাসের মোহাম্মদ আবদুল্লাহর মতে, পরিকল্পিত নগর উন্নয়ন কঠিন হয়ে পড়েছে। কারণ, অনেক পৌরসভার নগর পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়ার মতো আর্থিক সামর্থ্যও নেই।

‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর অ্যাডভোকেসি ও নগর বিশেষজ্ঞ তানজিয়া আঞ্জুম মূল প্রবন্ধে বলেছেন, ‘জাতীয় নগর নীতি ২০২৫’-এ নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার বিষয়ে সরকারি প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়নের পরিকল্পনায় বড় ধরনের ঘাটতি রয়েছে। তার উপস্থাপনায় উল্লেখ করা হয়, ৮৩ শতাংশ মানুষ এখনো খাসজমিতে বসবাস করছেন এবং ৬৯ শতাংশ মানুষের বাসস্থানের কোনো বৈধ নথিপত্র নেই। এ নীতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং আবাসন খাতে পর্যাপ্ত অর্থায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব কবির আহমেদের ভাষ্য, আবাসন খাতে ব্যাপক বিনিয়োগের সুযোগ থাকলেও এ খাত অবহেলিত রয়ে গেছে। গতানুগতিক ধারায় কাজ না করে আবাসন মন্ত্রণালয়কে এ ক্ষেত্রে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে।

সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার বেশ কিছু পরীক্ষিত মডেল রয়েছে। সরকার চাইলে এসব মডেল বাস্তবায়ন করে দেশের অন্যান্য এলাকাতেও প্রয়োগ করতে পারে বলে মনে করেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক।

‘হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি’-এর জাতীয় পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, অনেকেই মনে করেন, সরকার সবার আবাসনের ব্যবস্থা করবে। তবে এ প্রত্যাশার গণ্ডি পেরিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের নিজের একটি বাড়ির মালিকানা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

আলোচনায় রাজধানীর তীব্র আবাসন সংকটের মধ্যে পূর্বাচল প্রকল্পে বরাদ্দ দেওয়া অনেক প্লট কয়েক দশক ধরে খালি পড়ে থাকার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

অন্তর্ভুক্তিমূলকনগর আবাসনবিশেষজ্ঞনিউ এজগোলটেবিলঅপরিকল্পিতশহরাঞ্চলআবাসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩