শহরাঞ্চলে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সরকারি নেতৃত্ব, নীতিগত সহায়তা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, গত কয়েক বছরে এ লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও অপরিকল্পিত পরিকল্পনা ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে পারেনি সেগুলো। প্রকৃত সুবিধাভোগীদের পরিবর্তে এসব প্রকল্পের সুবিধা পেয়েছেন অন্যরা।
গতকাল বৃহস্পতিবার ‘অন্তর্ভুক্তিমূলক নগর আবাসনকে এগিয়ে নেওয়া: বাস্তবায়নের অগ্রাধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব কথা ব...