Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

শ্রমিক অসন্তোষ চলছেই ১৫০ কারখানা বন্ধ

  • বিক্ষোভ থেকে পুলিশ ও সিটি করপোরেশন কার্যালয়ে হামলা
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০
শেয়ার করুন:
শ্রমিক অসন্তোষ চলছেই ১৫০ কারখানা বন্ধ

ছবি: আগামীর সময়

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দেশের শিল্পাঞ্চলগুলোতে পোশাকশ্রমিকদের আন্দোলন থামেনি। গতকাল বুধবারও শ্রমিকদের বিক্ষোভে উত্তাল ছিল শিল্পাঞ্চলগুলো। দুই সপ্তাহ ধরে চলমান শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিনই কাজে যোগ দিতে গিয়ে কারখানা থেকে বের হয়ে আসতে হচ্ছে শ্রমিকদের। গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, যানবাহন ভাঙচুর, পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। এ ছাড়া ঢাকার মিরপুর ও সাভার-আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরে শ্রমিক অসন্তোষের আগুন যেন নিভছেই না। গতকালও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৩০টিতে ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল থেকেই মহানগরীর ভোগড়া, বাসন সড়ক, মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ ছাড়া সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজার ও মহানগরীর বাংলাবাজার এলাকায়ও ছড়িয়ে পড়ে শ্রমিক অসন্তোষ।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, সকাল সাড়ে ৯টার দিকে ভোগড়া-বাসন সড়ক এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে বাসন সড়ক ও কলম্বিয়া এলাকার মাঝামাঝি মহাসড়কে পরিত্যক্ত টায়ার ও আবর্জনা জড়ো করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী ও সাধারণ মানুষ। সকাল সাড়ে ১০টার দিকে ছয়দানা এলাকায় মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকরা। গাজীপুর মহানগর পুলিশের একটি সাদা রঙের জিপে আগুন দেওয়া হয়। বেলা ১১টার দিকে মহানগরীর সাইনবোর্ড এলাকায় ফ্লাইওভারের নিচে মহাসড়কের মাঝখানে থাকা একটি পুলিশ বক্সেও আগুন দেন বিক্ষোভকারীরা। এতে বক্সের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন গাছা থানার ওসি গোলাম রাব্বানী।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার আমজাদ হোসাইন জানালেন, পরিস্থিতি বিবেচনায় গতকাল বুধবার ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

মিরপুরে ফের সংঘর্ষ

রাজধানীর মিরপুরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পোশাকশিল্প এলাকা। ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ চার দফা দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশ, বিজিবি ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের রাবার বুলেটে হাওয়া বেগম নামে এক নারী শ্রমিক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৪ নম্বরের লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কাফরুলের প্রিন্স বাজারের সামনের সড়কেও সংঘর্ষের ঘটনা ঘটে। নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লবী থানার ওসি জালাল উদ্দীন জানালেন, শ্রমিকরা মেট্রো স্টেশন এলাকা থেকে ১২ নম্বরের দিকে সড়ক অবরোধ করে এগোলে তাদের সরে যেতে বলা হয়। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করলে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়া হয়।

এদিকে একই দিন মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আন্দোলন শেষে যাওয়ার পথে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ শ্রমিক বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে অবস্থিত কার্যালয়ে হামলা চালায়। এতে কয়েক কর্মকর্তা-কর্মচারী আহত হন। ভবনের কাচের দেয়াল, লিফটের ঘেরাও ও প্রশাসকের ছবি ভাঙচুর করা হয়।

ডিএনসিসি প্রশাসকের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারীর অভিযোগ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির উচ্ছেদ অভিযানই হামলার নেপথ্য কারণ হতে পারে। কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানালেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ অব্যাহত

গতকালও সাভারের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। চলমান অস্থিরতার জেরে সাভার ও আশুলিয়ার অন্তত ৭৭টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, দুপুরের পর থেকে হেমায়েতপুর ও উলাইল এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানালেন, সকালে জামগড়া এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। এ ছাড়া কুমকুমারি এলাকায় বহিরাগতরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

শ্রমিকঅসন্তোষকারখানাবন্ধবিক্ষোভহামলাউত্তালশিল্পাঞ্চলমজুরিবিক্ষুব্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

    উত্তরা থেকে আ.লীগের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার