Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

প্রশ্ন টিআইবির

কোন শক্তির প্রভাবে বহাল থাকছে গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ২০:৩৭
কোন শক্তির প্রভাবে বহাল থাকছে গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর নির্দেশনা সত্ত্বেও প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ রবিবার এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি। টিআইবির দাবি, বিশেষ সুবিধাপ্রাপ্ত একশ্রেণির আমলাদের প্রভাবের কাছে সরকার নতি স্বীকার করেছে।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বললেন, ‘সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত ছিল সময়োপযোগী। সুদমুক্ত ঋণ সুবিধা বাতিলের সিদ্ধান্তও প্রশংসনীয় ছিল।’

তার ভাষ্য, এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য কমানো। একই সঙ্গে জনগণের অর্থের অপচয় রোধ করা। কিন্তু সুবিধাভোগী একটি গোষ্ঠীর চাপে সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে।

আরও পড়ুন

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা থাকার পরও কোন শক্তির প্রভাবে এ সিদ্ধান্ত বদলানো হলো—প্রশ্ন রাখেন ড. ইফতেখারুজ্জামান।

তার মতে, সেই প্রভাবশালী গোষ্ঠীকে চিহ্নিত করা জরুরি। তাদের সুবিধাবাদী মানসিকতাও সরকারের বুঝতে হবে।

ড. ইফতেখারুজ্জামান বললেন, ‘শুরু থেকেই প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য আলাদা সুবিধা দেওয়া বৈষম্যমূলক ছিল। মাত্র ২ হাজার ৪০০ কর্মকর্তা এ সুবিধা পেয়েছেন। একই ক্যাডার ও সমমর্যাদার অন্য কর্মকর্তারা বঞ্চিত হয়েছেন। এতে সরকারি চাকরিতে ভারসাম্য নষ্ট হচ্ছে।’

নির্দিষ্ট কিছু পদে যাওয়ার জন্য অস্বাস্থ্যকর প্রতিযোগিতাও তৈরি হচ্ছে। বঞ্চিত কর্মকর্তাদের কর্মস্পৃহাও কমে যাচ্ছে বলে মনে করেন তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক জানালেন, ‘এ ধরনের বৈষম্যমূলক ব্যবস্থা বহাল রাখা যৌক্তিক নয়। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি মাসে এ ভাতা দেওয়াও পুনর্বিবেচনা করা উচিত।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়ি ব্যবহার এবং নিজের জ্বালানি ব্যয় নিজে বহনের সিদ্ধান্ত থেকেও সুবিধাভোগীরা কোনো শিক্ষা নিয়েছেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।

‘সরকার ইতোমধ্যে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করেছে। কিন্তু সম্পদ বিবরণী প্রকাশ বাধ্যতামূলক করার সুপারিশ বাস্তবায়ন হয়নি। তাই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর জনগণ কতটা দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবা পাবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।’—যোগ করলেন টিআইবির নির্বাহী পরিচালক।

তিনি বললেন, ‘দেশের আর্থিক সংকটের সময় একশ্রেণির কর্মকর্তার অসন্তোষের মুখে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পরিবর্তন করা স্বাভাবিক বিষয় নয়। বরং এটি আমলাতন্ত্রের কাছে সরকারের আত্মসমর্পণের বহিঃপ্রকাশ।’

টিআইবিরক্ষণাবেক্ষণ ভাতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!