Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বোর্ডিং পাস নিয়েও ফ্লাইটে ওঠেননি ৬৫ যাত্রী, ১৫ জনের ভিসা জাল

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ২২:৫১
বোর্ডিং পাস নিয়েও ফ্লাইটে ওঠেননি ৬৫ যাত্রী, ১৫ জনের ভিসা জাল

ফাইল ছবি

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ৬৫ যাত্রী চেক-ইন করে বোর্ডিং পাস নেওয়ার পরও শেষ পর্যন্ত বিমানে ওঠেননি। এর মধ্যে ১৫ যাত্রীর ভিসা জাল ধরা পড়ার পর তাদের আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

গত শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি নির্ধারিত সময় রাত ৮টা ৩৫ মিনিটে ওই ৬৫ যাত্রী ছাড়াই ২১২ যাত্রী নিয়ে কুয়ালালামপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দর সূত্র জানায়, ইমিগ্রেশন পুলিশ জাল ই-ভিসা শনাক্ত করার পর ভিসা-সংক্রান্ত জটিলতার খবর ছড়িয়ে পড়লে বাকি ৫০ যাত্রী আর বোর্ডিং গেট পর্যন্ত যাননি এবং তারা দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। তবে চেক-ইন সম্পন্ন করার পর বিমানবন্দর এরিয়া থেকে তারা কীভাবে উধাও হলেন, সে বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, ফ্লাইটটিতে মোট ২৭৭ যাত্রীর ভ্রমণের কথা ছিল। এর মধ্যে জাল ভিসা ও কাগজপত্র পাওয়ায় ১৫ জনকে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং শেষ পর্যন্ত ২১২ যাত্রী নিয়ে উড়োজাহাজটি রওয়ানা করে। বাকিরা কীভাবে উধাও হয়েছে তা তাদের জানা নেই বলে মন্তব্য করেন তিনি।

বিমানবন্দর সূত্রের দাবি, ইমিগ্রেশন পুলিশের জাল ই-ভিসা শনাক্ত করার সক্ষমতা থাকলেও যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এয়ারলাইন্সের চেক-ইন কাউন্টার থেকে প্রথম দফায় ভিসাগুলোকে বৈধ ধরে নিয়ে বোর্ডিং পাস ইস্যু করা হয়। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, সন্দেহভাজন জাল ভিসাধারীরা কীভাবে চেক-ইনসহ একাধিক স্তরের নিরাপত্তা ও যাচাই পেরিয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হলেন।

জানা গেছে, ফ্লাইটে উঠতে না পারা ওই ৬৫ যাত্রীই মালয়েশিয়ার পর্যটক বা ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করছিলেন। তবে একটি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় তারা মূলত ট্যুরিস্ট ভিসার আড়ালে মালয়েশিয়ায় গিয়ে থেকে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে ধারণা করছে সংশ্লিষ্ট সূত্র।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজাল ভিসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু