Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

ঈদে ১৩ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৮:২৭
ঈদে ১৩ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা

সংগৃহীত ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার। জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগে সাত দিন, ঈদের ছুটির পুরো সময় এবং ঈদের পরবর্তী পাঁচ দিন— এই পুরো সময়  সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক চালু রাখতে বলা হয়েছে। এর মাধ্যমে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করাই সরকারের মূল লক্ষ্য।

বর্তমানে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে এবং শিল্প ও আবাসিক খাতে সরবরাহ সমন্বয়ের জন্য রাজধানীসহ বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় সিএনজি স্টেশন বন্ধ রাখা হয়। সাধারণত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নিয়ম কার্যকর রয়েছে।

তবে ঈদ উপলক্ষে সেই বিধিনিষেধ সাময়িকভাবে শিথিল করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এতে ঈদযাত্রায় যানবাহনের জ্বালানি সংকট কমবে এবং যাত্রীদের ভোগান্তিও অনেকটাই হ্রাস পাবে।

ফিলিং স্টেশনঈদ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise