Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো করছে, বললেন উপদেষ্টা জাহেদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫
শেয়ার করুন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো করছে, বললেন উপদেষ্টা জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে। ছবি: আগামীর সময়

সাম্প্রতিক সময়ের কয়েকটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিক দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা হলেও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ ভালোভাবেই কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে উন্নতি হয়েছে।

আজ বুধবার ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন তিনি।

ঢাকায় মোহাম্মদপুর, আদাবর, ক্যান্টনমেন্ট এলাকায় বাড়িতে হামলা, মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্র দখলের চেষ্টার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়। বিরোধী দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই বিষয়গুলো দেখিয়ে বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।

এনিয়ে এক সাংবাদিক প্রশ্ন তুললে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ বলেন, দেশে যখন আইনশৃঙ্খলাজনিত সমস্যা হয়, তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর পড়ে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ভালো কাজ’ করছে বলে তিনি মনে করেন।

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে,’ বলার পাশাপাশি পুলিশ বাহিনীর কাজেও সন্তোষ জানান তিনি।

জুলাই অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর ভেঙে পড়ার বিষয়টি স্মরণ করিয়ে দেন উপদেষ্টা জাহেদ। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেন তিনি।

তার ভাষ্যে, ‘আমরা কিছু হলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযোগ করার প্রবণতা দেখছি। আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অপরাধী গ্রেপ্তার, মাদক উদ্ধার, পুলিশসহ অন্য সব বাহিনী তাদের কাজ দায়িত্বশীলতার সঙ্গে করছে। তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে বলে সরকার মনে করে।’

জাহেদ উর রহমান বলেন, ‘যে অবস্থায় আমরা পুলিশ বাহিনীকে পেয়েছি…. যদি আমরা ইন্টেরিমের সঙ্গে তুলনা করি, কিছু কিছু অপরাধ কমেছে।

‘আগে অ্যানার্কি হতো। আমরা দুটি পত্রিকায় ঘোষণা দিয়ে আগুন লাগাতে দেখছি, আমরা মাজার ভাঙতে দেখেছি, মেয়েদের খেলা বন্ধ করতে দেখেছি। এখন কোনো অ্যানার্কি হচ্ছে না। অ্যানার্কির অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। অনেক ভালো এখন তার চেয়ে। কিছু ঘাটতি আছে, তা কমতে শুরু করবে।’

পরিস্থিতির উন্নতি ঘটলেও কিছু ঘটনা ঘটছে বলে স্বীকার করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে সেসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ অভিযান সরকার চালাবে কি না- এই প্রশ্নে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘সরকার নিশ্চয়ই জনগণরে স্বার্থে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেবেন। তবে আইনের মধ্যে থেকে সেই পদক্ষেপ নেওয়া হবে।’

আইনশৃঙ্খলাজাহেদ উর রহমানস্বরাষ্ট্রমন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক