Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

৪ কোটির বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে চায় সরকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ২০:৪১
শেয়ার করুন:
৪ কোটির বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দিতে চায় সরকার

ফাইল ছবি

পর্যায়ক্রমে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনতে চায় সরকার। এ লক্ষ্যে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সব পরিবারের তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। বৈঠকে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ফ্যামিলি কার্ড কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।

মন্ত্রণালয় জানায়, ২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১২ অক্টোবর থেকে দেশব্যাপী আনুমানিক ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা (পরিবার) তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

তথ্য সংগ্রহের কাজে প্রশিক্ষণ শেষে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত করা হয়েছে। মাঠপর্যায়ে অনলাইনে তথ্য সংগ্রহের জন্য সরবরাহ করা হয়েছে ৬৬ হাজার ৮১৫টি ট্যাব। তথ্য সংগ্রহকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সরাসরি মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করছেন। এসব তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে সংরক্ষণ করা হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক পর্যায়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত আট বিভাগের ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয়। পরে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৯৫টি পরিবারকে ভাতার আওতায় আনা হয়েছে।

উপকারভোগীদের ব্যাংক হিসাব খোলা, কার্ড প্রস্তুত ও ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও কৃষি ব্যাংক এবং বেসরকারি পূবালী ব্যাংককে কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়েছে।
এ ছাড়া সিমকার্ড সরবরাহ, ইন্টারনেট সেবা ও ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের সঙ্গে কাজ করছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে ৫৬টি জেলায় গ্রামীণফোন এবং চট্টগ্রাম বিভাগের পার্বত্য এলাকাসহ আটটি জেলা, কুমিল্লা ও চাঁদপুর সদর উপজেলায় রবি আজিয়াটাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপকারভোগীরা যাতে ব্যাংকের এটিএম বুথ ও পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিনের পাশাপাশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) এজেন্ট এবং প্রান্তিক পর্যায়ে সফট পিওএসের মাধ্যমে ভাতা উত্তোলন ও লেনদেন করতে পারেন, সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এ জন্য বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংক ও এমএফএস অপারেটরগুলোর মধ্যে আন্তসংযোগ স্থাপনের কাজ চলছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে আনুমানিক ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রতি পাঁচজন সদস্যকে একটি পরিবার ধরে একজন নারীকে পরিবারপ্রধান হিসেবে বিবেচনা করে এ হিসাব নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে পিএমটি পদ্ধতিতে ডেটাবেজ থেকে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।

চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার।

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং ভাতার অর্থ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃত উপকারভোগী নির্বাচন করতে একাধিকবার তদন্ত ও যাচাইয়ের পাশাপাশি গণশুনানির ব্যবস্থা রাখা হয়েছে।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং পিছিয়ে থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের সুপারিশ করেছে কমিটি। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত রাখারও সুপারিশ করা হয়।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিএনপি সরকার নিম্ন আয়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। এর আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্যকে মাসে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

সংসদীয় কমিটির সভাপতি মো. শাহজাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা রুমা, নিপুণ রায় চৌধুরী, মো. মুজিবুর রহমান, মো. মাজেদুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


ফ্যামিলি কার্ডসরকারসমাজকল্যাণ মন্ত্রণালয়বিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য