Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে জিয়া শিশু একাডেমি, থাকবে নৌ-বিহার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ২১:০৬
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে জিয়া শিশু একাডেমি, থাকবে নৌ-বিহার

২০০৯ সালে আলোর মিছিল অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেন বেগম খালেদা জিয়া - ফাইল ছবি

দেশের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের নিয়ে নৌ-বিহারের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি। ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ স্লোগানকে সামনে রেখে ‘হিযবুল বাহার থেকে আলোর মিছিল’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এটি হবে সংগঠনটির আয়োজনে ১১তম জাতীয় সংবর্ধনা। আগামী ২০ নভেম্বর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জিয়া শিশু একাডেমির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পাওয়া নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

বাংলাদেশ জিয়া শিশু একাডেমির পরিচালক সামিনা আখতার স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, দেশের সবচেয়ে বড় জাহাজ পারাবাত-১৮-এ শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী নৌ-বিহারের আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেবে। তাদের সঙ্গে দেশ-বিদেশের দুই শতাধিক শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনের রাষ্ট্রদূত ও প্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহী ও অনুপ্রাণিত করতে ১৯৮০ সাল থেকে এ ধরনের শিক্ষা ভ্রমণের ধারাবাহিকতা চলে আসছে। ওই বছর রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জন্মদিন ১৯ জানুয়ারি উপলক্ষে ‘হিযবুল বাহার’ জাহাজে শিক্ষা ভ্রমণ করেছিলেন। সেই ধারাবাহিকতায় মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি নৌ-বিহারের মাধ্যমে জাতীয় সংবর্ধনার আয়োজন করছে।

এবারের কর্মসূচি শুরু হবে ২০ নভেম্বর সকাল সাতটায় ঢাকার সদরঘাট থেকে। পারাবাত-১৮ জাহাজে বর্ণাঢ্য উদ্বোধনের পর বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনা ও পদ্মা নদীর পথে নৌ-বিহার হবে। দিনব্যাপী আয়োজনে থাকবে আলোচনা, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সকাল, দুপুর ও বিকেলে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। রাত আটটার দিকে সদরঘাটে ফিরে আসার কথা রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রমের বাইরে সাংস্কৃতিক, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ দক্ষতা বা সাফল্য থাকা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, বাংলাদেশ জিয়া শিশু একাডেমির ফেসবুক পেজ, তেজগাঁওয়ের চ্যানেল আই ভবন অথবা কারওয়ান বাজারের আগামীর সময় কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। আবেদনপত্র আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।

জিপিএ-৫নৌ-বিহারসংবর্ধনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে