এবং

গ্রাফিকস: আগামীর সময়
১৫ বছর আগে বিবাহবিচ্ছেদ। এক কন্যাকে নিয়ে ঢাকায় টিকে থাকার লড়াই কেউ কি মনে রাখবে? সোহেলি ইসলামের ৪২ বছরের জীবন থামল ছিনতাইকারীর হাতে। চলাচলের সময় ছোঁ মেরে ব্যাগ টানা নতুন ঘটনা নয়, একাধিকবার হয়েছে এবং আরও হয়তো হবে। সুরাহা মিলবে কবে?
৭ জুন ভোরে দিনাজপুর থেকে ঢাকায় ফিরছিলেন সোহেলি। গাবতলী থেকে নিজ বাসা ধানমন্ডিতে যাওয়ার জন্য রিকশায় উঠলেন। পথে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে আসতেই ছিনতাইকারীরা সোহেলির ব্যাগ টান দেয়। ব্যাগ টানাহেঁচড়ার সময় সোহেলি রিকশা থেকে রাস্তায় পড়ে গেলেন। তাকে নেওয়া হল হাসপাতালে। চার দিন লড়াই করে বৃহস্পতিবার হার মানলেন মৃত্যুর কাছে।
ছিনতাইয়ের কবলে পড়ে শুধু সোহেলি নন, একইভাবে গত ১৯ মার্চ রাজধানীর তুরাগ এলাকায় রিকশা থেকে ছিটকে পড়ে মুক্তা আক্তার নামে এক গৃহবধূ নিহত হন। ২০২০ সালে দক্ষিণ মুগদায় একই ধরনের ঘটনার শিকার হন তারিনা বেগম লিপি নামের আরেক নারী। এরপর কে?




