Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
কিরণের যৌতুকবিরোধী লড়াই
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

‘আমি একটি কাঁচা রাস্তা’

দন্ত্যস রওশন
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৫:২৩
‘আমি একটি কাঁচা রাস্তা’

গ্রাম্য পথ। ছবি: এআই

আমি নেহাতই একটি কাঁচা রাস্তা। গ্রামগঞ্জেই থাকি। কারও ঝুটঝামেলায় নেই। নীরবে আমার বুকের ওপর দিয়ে পথচারীদের চলাচলের সুযোগ করে দিই।

তবে মাঝে মাঝে আমার পাকা থেকে কাঁচা হওয়ার সাধ জাগে।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।’

কবি হয়তো ‘কাঁচা’দের কথা বলতে গিয়ে কোথাও না কোথাও আমার কথাও সসম্মানে ইঙ্গিত করে থাকতে পারেন।

সে যাই হোক, আমার পরম সৌভাগ্য যে জাতীয় সংসদে আমার নাম উঠেছে। কাঁচা রাস্তা নিয়ে সারা দেশে হইচই পড়ে গেছে।

আমার কথা বলতে গিয়ে সংসদে ইংরেজিতে বাতচিত হয়েছে। এ আমার পরম প্রাপ্তি, পরম সৌভাগ্য। কারণ চাষাভুষাদের পায়ের ছাপ আমার বুকে খচিত থাকে। আমি তাদের নিয়েই থাকি। গ্রামবাংলার মানুষের পায়ের মানচিত্র আঁকা আছে আমার বুকে। সিংহভাগ মানুষের ভাষা বাংলা। যার যার আঞ্চলিক উচ্চারণে, নিজস্ব শব্দে তারা আমাকে ডাকে।

শত বছরের এই একঘেয়েমির মধ্যে জাতীয় সংসদে উচ্চারিত হলো আমার নাম। এ কি আমার পরম আনন্দ নয়?

ইংরেজি জানা ব্যক্তির মুখ থেকে উচ্চারিত হলো ‘কাঁচা রাস্তা’। যদিও কাঁচা রাস্তার ইংরেজি তিনি বলতে পারেননি। তাতে আমার কিছু যায় আসে না। আমার ইংরেজি করতে পারলে আমি আরও খুশি হতাম।
আমরা কাঁচা রাস্তারা দুইশ বছর ইংরেজের গোলামি করেছি। ইংরেজ চলে গেলেও ইংরেজি ভাষা আমাদের ছাড়েনি। সংসদের ঐতিহাসিক এই দিনটির জন্য হয়তো ইংরেজি ভাষাও অপেক্ষা করছিল। অবশেষে সে সার্থক হলো—উচ্চারিত হলো ‘রাস্তায়াস’!

আমার বুকের ওপর দিয়ে এক কৃষক তার ইরি ধানের ক্ষেতে যাচ্ছিলেন। তার হাতে কাস্তে। বললাম—
‘দাঁড়াও, কৃষক-বর, জন্ম যদি তব বঙ্গে! তিষ্ঠ ক্ষণকাল।’

তিনি থমকে দাঁড়ালেন। বললেন, ‘তাড়াতাড়ি কও, কী কইতে চাও? ঢল নামতেছে। পাকা ধান ডুইবা যাইতাছে। কাটতে হইবো।’

আমি শুধালাম, ‘তুমি কি জানো, সংসদে আমাকে নিয়ে কথাবার্তা হয়? শুধু কথাবার্তাই নয়, ইংরেজিতেও কথা হয়। জানো সেটা?’

আমার কথা শুনে কৃষক আর দাঁড়ালেন না। হনহন করে হাঁটতে শুরু করলেন। ক্ষেপে গিয়ে বললেন, ‘আমার ধান ডুইবা যাইতাছে, আর তুমি আছো ইংরেজি নিয়া!’

আমি পুলকিত বোধ করি। আমার বুকের ওপর কাদা-পানি, আমি কর্দমাক্ত। তবু কী প্রশান্তি! আমার বুকের ওপর সাধারণ মানুষের পায়ের মানচিত্র।

আমার এই চেহারাসুরত নিয়ে, শত শত বছরের কাঁচা রাস্তার জীবন নিয়ে, সংসদে ঢুকতে পারতাম না।

একজন সংসদ সদস্য জাতীয় সংসদে আমার কথা তুলে ধরেছেন। আমি যারপরনাই কৃতজ্ঞ। তাকে আমি আমার কর্দমাক্ত হৃদয় থেকে সশ্রদ্ধ সালাম জানাই।

এবার হয়তো আমার কাঁচা রাস্তা থেকে পাকা হওয়ার পালা। আমি স্বপ্ন দেখি, আমার বুকের ওপর দিয়ে দামি দামি গাড়ি ছুটে যাচ্ছে—পাজেরো, আরও কত কী নাম যেন!

শুনেছি, পেট্রল আর অকটেনের গন্ধ নাকি খুবই মজার, খুবই মিষ্টি। সেদিন একজন কৃষকের ছেলে আমার ওপর দিয়ে যেতে যেতে কথাটা বলছিল।

সেই গন্ধ শুঁকতে আমার বড়ই সাধ হয়।

কাঁচা রাস্তাজাতীয় সংসদে আলোচনা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৮ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    ইংল্যান্ড
    ৪
    ক্রোয়েশিয়া
    ২
    ১৮ জুন ২০২৬
    সকাল ৫:০০ টা
    ঘানা
    ১
    পানামা
    ০
    ১৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    উজবেকিস্তান
    ১
    কলম্বিয়া
    ৩
    ১৮ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    চেক প্রজাতন্ত্র
    ০
    দক্ষিণ আফ্রিকা
    ০
    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ‘হাত কাটা যাচ্ছে প্রত্যেক এমপির’

    ১৮ জুন ২০২৬, ০০:১৯

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াতের এমপি

    ১৮ জুন ২০২৬, ০১:০৮

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    সমঝোতা স্মারকে সাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

    ১৮ জুন ২০২৬, ০৪:৩৮

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    আর কত আক্রান্ত হবে পুলিশ

    ১৮ জুন ২০২৬, ০৪:৪০

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    কিরণের যৌতুকবিরোধী লড়াই

    ১৮ জুন ২০২৬, ০৩:৪১

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    পারমাণবিক ইস্যুতে নরম ইরান, ৩০০ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

    ১৮ জুন ২০২৬, ০১:২৫

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ঝুঁকিপূর্ণ ৪২ কোম্পানি চিহ্নিত

    ১৮ জুন ২০২৬, ০৫:৪২

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    মন্ত্রমুগ্ধ সতীর্থ প্রতিপক্ষ সবাই

    ১৮ জুন ২০২৬, ০৪:৫৭

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

    ১৮ জুন ২০২৬, ০৫:৫৩

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    এখনও ট্রিগারে রয়েছে আঙুল, সমঝোতা স্মারক প্রসঙ্গে বাঘের গালিবাফ

    ১৮ জুন ২০২৬, ০৩:০৭

    শেষের নাটকে ঘানার জয়

    শেষের নাটকে ঘানার জয়

    ১৮ জুন ২০২৬, ০৭:০৭

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়

    ১৮ জুন ২০২৬, ০২:১০

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ব্রাজিল থেকে ইরান সমর্থনে যুবকের দুধ দিয়ে গোসল

    ১৮ জুন ২০২৬, ০৪:০০

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    আ. লীগের বিচার ও নিষিদ্ধের সিদ্ধান্ত দেবে সময়

    ১৮ জুন ২০২৬, ০৩:৪৮

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ফেসবুক থেকে বিশ্বকাপে ইতিহাস উইসার

    ১৮ জুন ২০২৬, ০২:৫৯

    advertiseadvertise