Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

অথচ

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৩০
অথচ

গ্রাফিকস: আগামীর সময়

প্রতিষ্ঠানটির নাম বলব না। নাম বললে তারা আহত হতে পারে। আহত হলে তদন্ত কমিটি বসবে। তদন্ত কমিটি বসলে চা আসবে। বিস্কুট আসবে। তারপর সব ঠিক হয়ে যাবে।

সবচেয়ে ভালো লাগে প্রতিষ্ঠানটির শৃঙ্খলা দেখে। তারা দারুণ শৃঙ্খলাপরায়ণ। এতটাই যে, ঢুকতে গেলেই শৃঙ্খলা সবাইকে আটকে দেয়। গেটের সামনে একজন শৃঙ্খলা দাঁড়িয়ে থাকেন। মুখ বরাবরই গম্ভীর। তিনি সহজে কিছু বলেন না। শুধু বিরক্তি নিয়ে সবার দিকে তাকান। তাকানোর ভেতরেও শৃঙ্খলা লেখা থাকে।

অফিসে ঢুকলে আরও শৃঙ্খলা দেখা যায়। তবে সবচেয়ে বেশি চোখে পড়ে ফাইল। ফাইলগুলো শৃঙ্খলার মতোই। ফাইলের ওপর ফাইল। ফাইলের নিচে মানুষ। মানুষগুলো নড়াচড়া কম করে। নড়াচড়া করলে ফাইল পড়ে যেতে পারে।

এই প্রতিষ্ঠানে সময়ের মূল্য অনেক। বিশেষ করে আপনার। আপনাকে সকাল ৯টায় আসতে বলা হবে। কিন্তু রুমে ডাকা হবে বেলা ৩টায়। মাঝখানের সময়টা কোথায় যায়, বলা মুশকিল। সময়টা সম্ভবত অন্য কোনো ফাইলে আটকে থাকে।

রুমের কোনায় এক ভদ্রলোক আয়েশি ভঙ্গিতে বসে আছেন। একটু পরপর বিরক্তি নিয়ে চায়ে চুমুক দিচ্ছেন। তিনি জানালেন, কাজটা আজ না করে কাল করবেন। তবে কাল হবে, এমন নিশ্চয়তাও নেই। কাল না পারলে পরশু হবে। পরশু না পারলে তার পরের দিন। তার পরের দিন না হলে কোনো একদিন হবেই।

তিনি মাঝে মাঝেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, ‘আজ স্যার নেই। অফিসের কাজে বাইরে।’ কেন স্যার নেই জানতে চাওয়া বেয়াদবি। স্যার কোথায়? এ প্রশ্ন করা চরম বেয়াদবি।

এই প্রতিষ্ঠানের নিয়ম খুব কঠিন। কাগজ ছাড়া কাজ হয় না। কাগজ থাকলেও আরেকটা কাগজ লাগে। সেই কাগজ নিয়ে এলে আরেকটা কাগজ আনতে বলা হয়। সব আনার পর কাগজে মারাত্মক ভুল ধরা পড়ে। কাজ আটকে যায়। এবার ভুল সংশোধন করতে ছুটতে হয় আরেক প্রতিষ্ঠানে। সেখানেও দেখা যায় শৃঙ্খলা। শৃঙ্খলার ওপর ফাইল। ফাইলের নিচে মানুষ।

সবচেয়ে মজার ব্যাপারটা শেষে বলি। প্রতিষ্ঠানটি জনগণের জন্য। জনগণই শুধু একটু বাড়তি সমস্যা।


অথচঅব্যয়শৃঙ্খলাশৃঙ্খলাপরায়ণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের