Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

এবং

জহির ইলিয়াছ খান
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৯
এবং

প্রথমে ঢাকায় আসার পর শখ করে কমলাপুর রেলস্টেশন দেখতে গিয়েছিলাম। আরও একবার গিয়েছিলাম কোথায় যেন যাওয়ার জন্য। এরপর আর যাওয়া হয়নি। সেদিন কাজ না থাকায় ভাবলাম— যাই, ঘুরে আসি।

যেকোনো স্টেশনে গেলেই দেখা যায় যাত্রীদের ছোটাছুটি, এখানেও এর ব্যতিক্রম ছিল না। আমি ঢুকেই দুই নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলাম। দেখলাম, এক শিশু একটি ছেঁড়া প্যান্ট, পুরনো একটি কালো শার্ট পরে বসে আছে। আমিও ওর পাশে বসলাম। ওকে বুঝতে দিলাম না যে, ওর সঙ্গে কথা বলার জন্যই পাশে বসেছি।

একটু সময় নিয়ে জানতে চাইলাম, তোমার কি ক্ষুধা লেগেছে? বলল, ‘না।’ নাম কী? ‘রাব্বি।’ বয়স? ‘১১-১২ হবে।’ খুব সাবলীল উত্তর।

আমার প্রশ্নের উত্তর দিলেও তার চোখ তখন নতুন কোনো রেল আসছে কি না, সেদিকে। কোথায় থাকো? ‘এইহানেই, রাইতে ওই বেঞ্চে ঘুমাই। দিনে বোতল টোকাই।’ বাড়ি কই? ‘বাড়ি নাই। মা আছে কুমিল্লা। বাপে আরেক বিয়া করার পর মায় কইছে ঢাকা যা। আইসা আর যাই নাই।’

স্কুলে যাও নাই কেন? ‘স্কুলে গেলে বোতল কে টোকাইবো? একদিন গেছিলাম। স্যার কইছে, চুল কাইটা আয়। টাকা নাই তো। আর যাই নাই (হাসে)।’ বোতল বিক্রি করে দিনে কত টাকা হয়? ‘দুইশ থেইকা আড়াইশ টাকা। ১০০ টাকা মায়রে বিকাশ করি। বাকিডি দিয়া খাই।’

স্বপ্ন কী? ‘একটা জুতা কেনা। এই দেহেন, এইডা ছেঁড়া। আর পুলিশ যাতে না মারে। গত হপ্তায় বোতল নিতে গিয়া পুলিশ ধাক্কা দিছে।’ ট্রেনে উঠতে ইচ্ছা করে না? ‘করে।’ মাকে দেখতে যাও? ‘দেখতে মন চায়, একবার মায়রে দেখতে যামু।’

ট্রেনের হুইসেল বাজল। রাব্বি দৌড় দিল সেদিকে। নতুন বোতলের আশায়। তার পায়ের ছেঁড়া জুতাটা পড়ে রইল প্ল্যাটফর্মে, কিন্তু সে খালি পায়েই দৌড়াচ্ছে। আমাদের স্বপ্নগুলো অনেক বড়, ওর স্বপ্নটা শুধু এক জোড়া জুতার।

পৃথিবীর আলো সবার জন্য সমান নয়। কেউ জন্ম নেয় সোনার চামচ মুখে নিয়ে, কেউ জন্ম নেয় রেললাইনের পাশে। যাদের জীবন কষ্টে কাটে, তাদের গল্প কেউ শোনে না। তারা আমাদের পাশেই থাকে— কমলাপুরের টোকাই, ফুটপাতে শুয়ে থাকা বৃদ্ধ-বৃদ্ধা। তাদের সকাল শুরু হয় ক্ষুধা নিয়ে, রাত শেষ হয় অনিশ্চয়তায়। তাদের কোনো অভিযোগ নেই, শুধু বেঁচে থাকার লড়াই। মাঝে মাঝে সেসব অদৃশ্য মানুষদের কথা চিন্তা করি। যারা এক জোড়া জুতা আর রাতের খাবার অথবা একটু থাকার জায়গা কিংবা একটু মাকে দেখার স্বপ্ন নিয়ে বেঁচে আছে এই শহরে— তাদের নাম আমরা কখনো জানি না। তাদের কথাও আমরা শুনি না।

 

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    মাছ চুরির অপবাদে সাতক্ষীরায় মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস : গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি চাকরিজীবী

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    মোটরসাইকেলের সামনেও রাখতে হবে নম্বর প্লেট, নইলে আইনানুগ ব্যবস্থা

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    ঔষধি গাছে আয় ও আয়ু : ১৬ গ্রামের ১০ হাজার মানুষের ভাগ্যবদল

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন: ছাত্রদল নেতা

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর ২ বাংলাদেশির তথ্য চেয়ে চিঠি

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    তেল যেদিন হয়ে উঠল বিশ্বরাজনীতির অস্ত্র

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

    আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ