Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

৪৩ লাখ টাকার চাকরিতেও শান্তি নেই!

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:২৪
৪৩ লাখ টাকার চাকরিতেও শান্তি নেই!

সংগৃহীত ছবি

মোটা বেতনের চাকরি। বছরে আয় ৪৩ লাখ আয়। তবুও স্বস্তি ছিল না জীবনে। কাজের চাপে হাঁপিয়ে উঠেছিলেন এক প্রযুক্তিকর্মী। শেষ পর্যন্ত নতুন চাকরি পাওয়ার আগেই করেন পদত্যাগ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভানেশ মালি নামে এক ব্যবহারকারী তুলে ধরেন তার বন্ধুর এই অভিজ্ঞতা।

তিনি জানান, গত ছয় মাসের বেশি সময় ধরে অতিরিক্ত কাজের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তার বন্ধু। নতুন চাকরির চেষ্টা করলেও প্রস্তুতির সময় না থাকায় কোথাও সফল হতে পারছিলেন না।

এ ছাড়া দুই মাসের দীর্ঘ নোটিস পিরিয়ডও বড় বাধা হয়ে দাঁড়ায়। কারণ, বেশিরভাগ প্রতিষ্ঠানই দ্রুত যোগ দিতে পারবেন এমন কর্মী খুঁজছিল।

শেষ পর্যন্ত কোনো চাকরির নিশ্চয়তা ছাড়াই পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। চাকরি ছাড়ার পর প্রথম পাঁচ দিন কোনো কাজ বা চাকরি খোঁজেননি। পুরো সময় কাটান পরিবার ও সন্তানদের সঙ্গে।

এরপর সিভি তৈরি করে শুরু করেন চাকরির জন্য আবেদন। পছন্দের বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করলেও প্রত্যাখ্যাত হন প্রথম তিনটি প্রতিষ্ঠান থেকে।

পরে চতুর্থ একটি প্রতিষ্ঠান থেকে বছরে ৩৮ লাখ টাকা বেতনের চাকরির প্রস্তাব পান। সেখানে সুযোগ আছে বেশির ভাগ সময় বাসা থেকে কাজ করার। প্রয়োজন হলেই শুধু অফিসে যেতে হয়। নিজের অনুভূতির ওপর ভরসা করে তিনি চাকরির প্রস্তাবটি নিয়ে নেন।


আরও পড়ুন

শাবকের মৃত্যুর ক্ষোভে হিংস্র ভালুকের হামলা, প্রাণ গেল ভাই-বোনের

০৭ আগস্ট ২০২৬

ভানেশ মালি জানান, তার বন্ধু এখন নতুন প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন এবং নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট। তিনি আগের চাকরি ছেড়েছিলেন বেশি বেতনের জন্য নয়। আবার নতুন চাকরিতেও যোগ দিয়েছেন বেশি আয়ের আশায় নয়।



তিনি আরও জানান, বন্ধুর মূল লক্ষ্য ছিল নিজের জন্য কিছু সময় বের করা এবং পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানো। সেই লক্ষ্যেই তিনি ঝুঁকি নিয়ে কোনো চাকরির প্রস্তাব ছাড়াই ছেড়েছিলেন আগের কর্মস্থল।

এখন তিনি হাসিমুখে বলেছেন, ‘যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে, সেটাই করেছি। আর এই সিদ্ধান্তে আমি সত্যিই খুশি।’

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। প্রযুক্তিকর্মীর সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন অনেকেই।

একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘এটাই মানুষ করতে ভয় পায়। দু-তিন মাস চাকরি না থাকলেও চলবে, এমন সঞ্চয় না থাকলে কেউ এমন ঝুঁকি নিতে চায় না।’

আরেকজন লিখেছেন, ‘শান্তির জীবন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থও জরুরি। কম বেতনের হলেও ভালো কোনো সুযোগ পাওয়া গেলে সেটি গ্রহণ করা যায়। তবে বর্তমান চাকরির বাজার আগের মতো সহজ নয়।’

তৃতীয় একজনের মন্তব্য, ‘তার আত্মবিশ্বাস ছিল যে তিনি নতুন চাকরি পাবেন। অভিজ্ঞ পেশাজীবীদের জন্য প্রতিষ্ঠান বদলানো অনেক সময় তুলনামূলক সহজ।’

আরেকজন লিখেছেন, ‘টাকা গুরুত্বপূর্ণ। কিন্তু একটি চাকরি যদি আপনার স্বাস্থ্য, মানসিক শান্তি ও পরিবারের সময় কেড়ে নেয়, তাহলে সেই মূল্য বেতনের অঙ্কের চেয়েও অনেক বেশি।’

সূত্র: এনডিটিভি

চাকরি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে