Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

ঝরা পাতার সংসার

আইজ্যাক রবিনসন। ভাষান্তর- সুমন কায়সার
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৩
শেয়ার করুন:
ঝরা পাতার সংসার

গ্রাফিকস: আগামীর সময়

পঞ্চম দিনে লোকগুলোর কথার সুর বদলে গেল। হুমকি ধামকি আর নেই। এবার চলল মিষ্টি কথায় বোঝানোর চেষ্টা।

মহিলাটা বললো, ‘মাশা তোমার বয়স খুব কম। সারাটা জীবন সামনে পড়ে আছে। শুধু তুমি যা যা জানো বলে দাও। তাহলেই ব্যাপারটা শেষ হয়ে যায়।’

‘আমি তো আপনাদের বললাম। আমি সত্যিই এর কিছুই জানি না।’

মহিলা দীর্ঘশ্বাস ফেললেন। ‘তোমার কী মনে হয়, তুমি হাওয়া হয়ে গেলে এ দুনিয়ার কিছু আসবে যাবে? স্রেফ আরেকটা নাম্বার হয়ে যাবে তুমি। ইগর সম্পর্কে যা জানো বলো। তারপর বাড়ি গিয়ে লেখাপড়ায় মন দাও।’

আমি মহিলার দিকে দুচোখ মেলে তাকালাম। চরম ক্লান্তিতে আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে।

‘ওর সামরিক কাজকারবার সম্পর্কে কিছু জানা নাই আমার’।

‘দুঃখজনক ব্যাপার!’ কঠিন মুখ করে বলল মহিলা। গলার স্বরেও আর এতক্ষণের নমনীয়তাটা নাই।

সেলে ফিরিয়ে নেওয়া হলো আমাকে। দেখলাম সাদা পোষাকের অন্য একজন কর্মকর্তা এইমাত্র এসে পৌঁছেছেন। তিনি আমাকে নিজের কাপড়চোপর পড়ে নিতে বললেন। আমার জিন্স আর জ্যাকেট চেয়ারের ওপর ভাঁজ করে রাখা। এরা আমাকে ধরে নিয়ে আসার সকালে যা পরে ছিলাম।

কাপড় পড়ার সময় আমার হাত দুটো থরথর করে কাঁপছিল। কাজটা শেষ হলে ওরা আমাকে চোখ বেঁধে ঘরের বাইরে নিয়ে এলো। হাত ধরে একটা করিডোর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো আমাকে। পায়ের তলায় অনুভূতি বদলে যাচ্ছিল। প্রথমে টাইলসের পর ফাঁকা ফাঁকা অনুভূতি-সিঁড়ির মতো লাগলো। একসময় তাজা বাতাসের স্পর্শ পেলাম শরীরে। মনে হলো বাইরে খোলা জায়গায় হাঁটছি।

তাহলে সেজন্যই কি আমাকে বাইরে আনা হয়েছে? ঝামেলা মিটিয়ে ফেলতে? ভুলে যাওয়া মানুষদের শেষ ঠিকানা কি তাহলে এটাই?

তীব্র একটা দম বন্ধ করা ভয়ের অনুভূতি ঘিরে ধরলো আমাকে। এটাই যদি জীবনের শেষ দিন হয়! কেউ যদি জানতেও না পারে কী হলো আমার ভাগ্যে?

মায়ের কথা মনে পড়ল। কতবার তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছি! ফোন করলে অনেক সময়ই ধরি নাই। আমার জন্য দুশ্চিন্তা করলে বিরক্তি দেখিয়েছি। শুধু জেতার জন্যই মুখে মুখে তর্ক করেছি। কতবার তাঁকে জড়িয়ে না ধরেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। ‘তোমাকে ভালোবাসি’ কথাটা তো বলতে গেলে বলাই হয়নি। শুধু যদি একটাবার কথাটা বলতে পারতাম! মাকে আসলেই কতোটা ভালোবাসি তা তাকে বলার আগে মরতে চাই না আমি।

হঠাৎ আমার পেটটা মোচড় দিয়ে উঠল। উরু বেয়ে উষ্ণ একটা স্রোত নেমে এল—ধীরে ধীরে, অপমানকরভাবে। প্রস্রাবে আমার জিনস আস্তে আস্তে ভিজে গেল। আটকাতে পারলাম না। চেষ্টাও অবশ্য করলাম না। আমার শরীর এমন কিছু বুঝে গিয়েছিল, যা আমি তখনও বুঝিনি।

কয়েকমিনিট খোলা বাতাসের মধ্য দিয়ে হাঁটার পর মনে হলো, একদম অন্য কোন একটা বিল্ডিংয়ে ঢুকেছি। একটা সিঁড়ি দিয়ে উপরের তলায় নিয়ে যাওয়া হলো আমাকে। মনে একটু হলেও আশার আলো জাগলো এতে। এদের মাথায় খারাপ মতলব থাকলে ব্যাপারটা কোন উপরের তলায় করবে না। এসব কাজ তো নিচের দিকেই সারার কথা।

লম্বা একটা করিডোর ধরে হাঁটতে হাঁটতে আশাটা আরেকটু বাড়লো। এখানকার বাতাসটা আরো টাটকা।পায়ের নিচের মেঝের আওয়াজ আগের মতো কর্কশ নয়। কাঠের টাইলস মনে হয়। হয়তো কার্পেটও পাতা আছে। একটা দরজা খোলার শব্দ পেলাম। আলতো করে কেউ আমাকে বাঁ দিকে ঠেলে দিলো একটু। নতুন একটা ঘরের মতো জায়গায় আনা হয়েছে মনে হলো। আমাকে কাঁধে হাত দিয়ে একটা চেয়ারে বসিয়ে দিলো কেউ। নরম গদিওয়ালা আরামদায়ক চেয়ার। সম্ভবত সোফা। পেছনে দরজাটা বন্ধ হয়ে গেল। নীরবতা নেমে এলো ঘরটায়। আমাকে এখানে নিয়ে আসা মানুষটা চলে গেছেন মনে হচ্ছে।

ভারী একটা কণ্ঠস্বর কথা বলে উঠলো। বুঝতে পারলাম, টেবিলের ওপাশে বসে আছেন মানুষটা।

‘ইভান আলেক্সিভিচকে কীভাবে চেনো তুমি?’, প্রশ্ন ভেসে এলো।

উনি যে ভানিয়া আংকেলের কথা বলছেন তা বুঝতে কয়েক সকেন্ড সময় লাগলো আমার।

‘উনি আমার দাদুর বন্ধু’, উত্তর দিলাম আমি।

‘দাদুর কেমন বন্ধু, কতটা ঘনিষ্ঠ ওঁরা’? ভারী কণ্ঠের সম্পূরক প্রশ্ন।

‘ দাদু আর আংকেল ভানিয়া একসঙ্গে আফগান যুদ্ধে গিয়েছিলেন,’ বেশ আত্মবিশ্বাসী ভাব নিয়ে বললাম আমি।

‘শোনো মেয়ে, আমরা এখানে কোন মজা করার জন্য বসি না। এই রাষ্ট্র আর তার জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা দরকার সেটাই করি। কথাটা কী বোঝা গেল?

‘হ্যাঁ’, নির্জীব গলায় আমি বললাম। গলা বুজে আসায় কথা বলতেও কষ্ট হচ্ছিল।

‘আমাদের লোক তোমাকে আজই বিশ্ববিদ্যালয়ের কাছে রেখে আসবে। আমি চাইবো তুমি আমার এখনকার কথাটা খুব ভালোভাবে মাথায় নেবে- এখানে যা-ই দেখেছো বা শুনেছো, তোমার যে অভিজ্ঞতাই হয়ে থাকে তা নিয়ে কারো সঙ্গে কথা বলতে পারবে না। কথাটা কি বোঝাতে পারলাম?’

আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ফুঁপিয়ে কেঁদে উঠলাম।

‘অবশ্যই। আমি কাউকে কিছুই বলবো না। কথা দিচ্ছি। কখনোই কিছু বলবো না,’ কান্না চাপতে চাপতে বললাম আমি।

‘কথাটা আমি আরেকবার মাত্র বলবো। আমাদের রাষ্ট্র যুদ্ধে আছে। রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করার জন্য যা যা ব্যবস্থাই নেওয়া দরকার তার সবই নেব আমরা। তোমার নিজের ভালোর জন্য বলছি, একদম মুখ বন্ধ রাখবে,’ ভারী কণ্ঠের মানুুষটা কথা শেষ করে একটা বেল বাজালেন।

আরও পড়ুন

ঝরা পাতার সংসার

১৩ নভেম্বর ২০২৬

আবার দরজা খোলার শব্দ পেলাম। একটা লোক এসে আমার হাত ধরে করিডোর দিয়ে ফিরিয়ে নিয়ে গেল। মনে হলো, সেই সিঁড়ি ধরেই নিচে নামানো হলো আমাকে। বাইরের সেই খোলা জায়গায় বেরিয়ে এলাম। মিনিট দশেক সেখানেই দাঁড়িয়ে থাকার পর নুড়ি পাথরের পথের ওপর গাড়ির চাকার শব্দ। একটু পরই গাড়ির দরজা খোলার মৃদু আওয়াজ। কেউ একজন আমাকে হাত ধরে সামনের দিকে নিয়ে গেল। তারপর গাড়ির পেছনের সিটে বসতে সাহায্য করল। বুঝতে পারছিলাম, আমার পাশে একজন নারী বসে আছেন। গাড়ি ছেড়ে দিল তখনই।

বেশ কিছুটা পথ যাওয়ার পর থামল গাড়ি। চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিট বা ঘন্টাখানেক কিংবা তারও কিছু বেশি সময় হবে হয়তো। পাশে বসা মহিলাটা এবার আমার চোখের বাঁধন খুলে দিলেন। তার পর গাড়ির দরজা খুলে আমাকে আলতো করে বাইরে ঠেললেন। আমরা নামতেই গাড়িটা হুশ করে চলে গেল।

কোথায় দাঁড়িয়ে আছি বোঝার কোন উপায় নাই। তবে এটা বুঝতে পারলাম, এখানে আগে কখনোই আসি নাই আমি। বাঁ দিকে একটা মহাসড়ক; আর ডান দিকে বনের মতো জায়গা। সাথে কোনো ফোন বা টাকা পয়সা নাই। প্রথমেই মনে হলো কীভাবে এখান থেকে কিমোতে ফিরে যাওয়া যায়!

পাশ দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিলেন এক ভদ্রলোক। তাকে থামিয়ে জায়গাটার নাম জানতে চাইলাম। লোকটা তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, ‘বাবি ইয়ার।’ তারপর আর একটা কথাও না বলেই হন হন করে চলে গেলেন।

বাবি ইয়ার! গা টা শিউরে উঠলো আমার। বাতাসটা যেন শরীরে হঠাৎ হিমেল কামড় বসাল।

এখানেই নাৎসিদের নির্মম গণহত্যার শিকার হাজারো মানুষের শেষ ঠিকানা হয়েছিল গণকবর। কিয়েভের এত জায়গা থাকতে, ওরা আমাকে ঠিক এখানেই নামিয়ে দিল!

ধাক্কাটা সামলে নিয়ে এক বয়স্ক নারীর কাছে কিমোতে যাওয়ার পথ জানতে চাইলাম। মহিলা জানালেন, হেঁটে যেতে মাত্র বিশ মিনিট মতো লাগবে। কীভাবে যাবো কয়টা মোড় তা-ও সহজ করে বুঝিয়ে দিলেন তিনি।

মুক্তি মিলেছে! এখন পথ বিশ মিনিটের হোক কী বিশ ঘণ্টার—তাতে আর কী আসে যায়! আমি হাঁটা দিলাম।

(চলবে)

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু