Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কাজললেখা

নির্বাচিত কবিতা

কাজললেখা ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:৫২
শেয়ার করুন:
নির্বাচিত কবিতা

গ্রাফিকস: আগামীর সময়

ফরিদ আহমদ দুলাল

যাবো না কোথাও

 

যাবো না কোথাও!

মমতার কালো চোখ কার কাছে রেখে যাবো

কোন দেশে গেলে পাবো অমন সোহাগী বোন?

যাবো না, যেখানে আছি থেকে যাবো
     হিজল তমাল মহুয়ার বন হয়ে।

 

স্বজনের রক্তে ভেজা মাটির সড়ক ফেলে কেন যাবো?

শিমুল-পলাশ-মান্দারের লাল ফুল

জিগার-জারুল-বরুন-জামরুল ফেলে যাবো না কখনো;

ব্রহ্মপুত্র চর— শৈশবের মাটি দিয়ে গড়া

যত্নের স্থাপত্য ধুয়ে দিয়ে গেছে বর্ষার তুমুল জল;

বৃষ্টি ও বর্ষার দেশ ফেলে কীসের আশায় যাবো?

 

মা’র আদর আঁচল প্রিয়তমা কষ্টের আদল

ঋতুবতী নারীদের মতো খলখল বন্যার জল,

কেন ফেলে যাবো! যাবো না কোথাও!

কোন হাভাতের দেশে গেলে পাবো রাখালী বাঁশির সুর

মেলায় মুর্শিদী, দোতারা বাউল

                দরাজ গলার উজান মাঝির ভাটিয়ালি?

 

যাবো না কোথাও! নাড়ির শিকড় ফেলে রেখে

এ জীবনে কোত্থাও যাবো না আমি আর!

 

রাজীব আর্জুনি

আত্মদ্রুম

 

রাত পোহালেই ছুটে ফিরে নাগরিক চিল

সেমিনারে আড্ডায় ফিরেছে

কতিপয় ‘চিল ম্যান’ বাহুডোরে হ্যান্ডশেক!

 

কার কাছে যাবে এই নতুন করে দেখা মধ্যাহ্ন?

কার কাছে যায় ইটে ভাজা মেট্রোপলিটন ভেঁপু

ঘোর, ধাবমান?

 

পৃথিবীতে সূর্য ঝুলে যাবে একদিন

অতিকায় হিমবাহ গলে যাবে ধীর

তা জেনেও মানুষের পরে

বিশ্বাস হারানো পাপ

এমন এক উচ্চাঙ্গ পাথরে রেখেছে

হাত; আত্মদ্রুম

যদি ফিরে আসে দুনিয়াদারি আবার

আরেক পোশাকে অন্য আস্তানায়;

ভোগে আর সুখে

শোকে সান্ত্বনায়

বিষাদের মতো আপেলরাত্তির

হয়ে গেলে শেষ

ব্রহ্মাণ্ডের বাইরে আবার

একদিন ফিরে যাবে

নাগরিক চিল

 

‘চিল ম্যান’

বিশ্বাসের নামে আঁটা চিরসত্য যে মানুষ

সেই মানুষ সেই প্রপঞ্চ

 

অনুভব আহমেদ

প্রাক্তন

 

প্রাক্তন প্রেমিকেরা সাধারণত কখনো প্রিয় হয় না

স্মৃতি ঘাঁটলেই মনে হয় কোনো লাশকাটা ঘরে ঢুকে পড়েছি

যেখানে ছিন্নভিন্ন বিভৎস দেহ নিয়ে পড়ে আছে ভালোবাসার শব

যেখানে ঠান্ডা নীরবতা আর মৃত মৃত গন্ধে  আটকে আসে দম

 

অথচ সে আমার  ভীষণ প্রিয়

শীত সকালে জড়ানো ওমওম চাদরের মতো প্রিয়

তার পাতা উল্টালে  আজও সুবাসিত হয়ে ওঠে আমার বুক।

 

এখনো মাঝে মাঝে আমাদের দেখা হয়ে যায়

আমারা পাশাপাশি হাঁটতে থাকি

পার হতে থাকি ভিড়, কোলাহল, শহর

আমার পিঠে আঙুুল রেখে সে গল্প বলে তার প্রেমিকার

আমিও বলে যাই এইসব দিন রাত্রির কথা আমার 

গল্প করতে করতেই আমরা একসাথে চা খাই

দাম মিটিয়ে বাড়ি ফিরে যাই..

 

আমাদের বারবার দেখা হয়ে যায়

কথা হয়ে যায়

একসাথে পথ হাঁটাও হয়ে যায়

 

প্রাক্তন প্রেমিকেরা সাধারণত কখনো প্রিয় হয় না

অথচ সে আমার  প্রিয় হয়ে যায়

আমার থেকেও আমার প্রিয় হয়েই থেকে যায়।

 

সঞ্জয় দেওয়ান

বেদনার লোকগাথা

 

রক্তের গভীরে খেলা করে স্মৃতি ও বিস্মৃতি,

বিস্মরণের ধূসর আলনায় ঝুলে থাকে সাতচল্লিশ,

বারান্দার চাঁদোয়ায় আজও কাঁদে প্রিয় শৈশব।

 

দগদগে ক্ষত বুকে নিয়ে ঘুরেছি গোপালনগর থেকে রানাঘাট,

ক্লান্ত শরীর খুঁজে ফেরে বেহুলার ভেলা,

বুকের তৃষ্ণা মেটে গঙ্গার স্নিগ্ধ জলছোঁয়ায়।

 

রক্তের শেকড় ডাকে নিঃশব্দ ঝাউবনের অন্তরালে,

বাঁকা চাঁদ মুচকি হাসে অর্জুনগাছের ডালে,

পূর্বপুরুষের পদচিহ্ন খুঁজি বুনোপথের বাঁকে বাঁকে।

 

প্রজন্মের মঙ্গলে ছেড়েছি ভিটে, ছেড়েছি জমি,

ছেড়েছি মায়ের আঁচল, ছেড়েছি জন্মভূমি—

উত্তরপ্রজন্মের বিস্মৃতির অতলে

নিঃশব্দে ডুবে যায় শেকড়ের ইতিকথা।

 

আকাশগঙ্গার বুকে ভেসে বেড়ায়

বিচ্ছেদের দীর্ঘশ্বাস,

আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে

বেজে চলে এক বেদনার লোকগাথা।

 

রাব্বী আহমেদ

বাসরলতা

 

আকাঙ্ক্ষার বিশ্রাম শেষ হলে 
এক কাপ কফি খেতে এসো।
এখন দারুণ দিন
চারদিক তরমুজের শীতলতা
প্রত্যাশী কিছু শর্টকাট বিরহ

এই বিচ্ছেদ অনাবিল শব্দের
ক্রূর যন্ত্রণা মেখে
কাতল মাছের চোখের মতো
আজকের আবহাওয়া সমাচার—

ভালো থেকো প্রতিদিন
যে প্রদেশেই বাঁধো ঘর
বাসরলতার ভারে

যেন না ভাঙে
কুড়ানো পাতার
কুটির।

নির্বাচিত কবিতাআত্মদ্রুমপ্রাক্তনবেদনার লোকগাথাবাসরলতাযাবো না কোথাওকাজললেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩