কণিকা
আহমদ রফিক স্মরণ শনিবার

আহমদ রফিক
ভাষাসংগ্রামী ও বহুমাত্রিক লেখক আহমদ রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার বিকাল ৫টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা, সংগীত পরিবেশনা ও কবিতা পাঠের আয়োজন থাকছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উনসত্তরের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা দীপা দত্ত। স্বাগত ভাষণ দেবেন ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সভাপতি কবি মুনীর সিরাজ। আলোচক হিসেবে থাকবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক ডা. হুমায়ুন কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। কবিতা পাঠ করবেন শিক্ষক ও সংস্কৃতিকর্মী ইশরাত রহমান নাদিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করবেন ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।



