Agamir Somoy E-Paper
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
অভাবেও সবুজ দেশ গড়ছেন বিষ্ণু হাজরা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

শক্তির ভবিষ্যৎ সোলার

শুভ রহমান
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:০৪
শক্তির ভবিষ্যৎ সোলার

সূর্য আমাদের সৌরজগতের শক্তির মূল উৎস।

বৈশ্বিক উষ্ণতার কারণে যখন পরিবেশ বিপর্যয় দৃশ্যমান, তখন প্রাসঙ্গিক হয়ে উঠছে সোলার প্যানেল। লিখেছেন শুভ রহমান

যমুনার বুকে জেগে ওঠা চর কাশিমপুর। সন্ধ্যা নামতেই চারপাশের আদিম অন্ধকার গ্রাস করে নেয় পুরো গ্রামটিকে। কলিমুদ্দিনের দশ বছরের মেয়ে আসমা যখন কেরোসিনের কুপি জ্বালিয়ে কাঁপা কাঁপা আলোয় বইয়ের পাতা ওল্টানোর ব্যর্থ চেষ্টা করত, তখন মেয়ের দুর্ভোগের সমাধানের চিন্তা করতেন কলিমউদ্দিন। আর একদিন ঠিক সমাধান হিসেবে এলো সৌরবিদ্যুৎ।

গল্পটি কাল্পনিক। কিন্তু এ দৃশ্য শুধু বাংলাদেশের কোনো প্রত্যন্ত চরের নয়, বরং বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের জীবন বদলে যাওয়ার এক জীবন্ত দলিল। জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা এবং জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার মুখে দাঁড়িয়ে মানবজাতি আজ এমন এক শক্তির উৎস খুঁজছে, যা একই সঙ্গে টেকসই, পরিবেশবান্ধব এবং অফুরন্ত।

আর এ অনুসন্ধানের কেন্দ্রবিন্দুতে রয়েছে সূর্য— আমাদের সৌরজগতের শক্তির মূল উৎস। সোলার বা সৌরশক্তি আজ আর শুধু কোনো বিকল্প বা পরীক্ষামূলক প্রযুক্তি নয়; এটিই হচ্ছে বৈশ্বিক শক্তি খাতের ভবিষ্যৎ।

এই প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ও গণ-উৎপাদনের ফলে গত এক দশকে সোলার প্যানেলের উৎপাদন খরচ প্রায় ৯০ শতাংশ কমে গেছে। একে বলা হচ্ছে লার্নিং কার্ভ বা সোয়েনসনের সূত্র, যা নির্দেশ করে যে সোলার প্যানেলের বৈশ্বিক উৎপাদন দ্বিগুণ হলে এর মূল্য প্রায় ২০ শতাংশ হ্রাস পায়।

বর্তমানে অনেক দেশে কয়লা বা গ্যাসভিত্তিক বিদ্যুতের চেয়ে সোলার বিদ্যুৎ উৎপাদন করা অনেক বেশি সাশ্রয়ী। সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদনের সময় কোনো গ্রিনহাউজ গ্যাস বা ক্ষতিকারক বর্জ্য তৈরি করে না। এক গিগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র বছরে লাখ লাখ টন কার্বন নির্গমন কমাতে পারে।

ফলে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা অর্জন এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে সোলার এনার্জি সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে।

তবে রাতে বা মেঘলা দিনে সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন করতে পারে না, যাকে বিজ্ঞানের ভাষায় ‘ইন্টারমিটেন্সি’ সমস্যা বলা হয়। মার্কিন কোম্পানি টেসলা তাদের উন্নত ব্যাটারি স্টোরেজ প্রযুক্তি দিয়ে এ সমস্যার নিখুঁত সমাধান করেছে। গৃহস্থালির জন্য তাদের ‘পাওয়ারওয়াল’ এবং শিল্পকারখানা বা গ্রিডের জন্য ‘পাওয়ারপ্যাক’ ও ‘মেগাপ্যাক’ ব্যাটারি সিস্টেম দিনের বেলার উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ জমা রাখে। এই সঞ্চিত বিদ্যুৎ রাতে বা লোডশেডিংয়ের সময় স্বয়ংক্রিয়ভাবে সরবরাহ করা হয়, যা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে ভূমিকা রাখছে।

টেসলার পাশাপাশি ফার্স্ট সোলার, কানাডিয়ান সোলার ও জেএ সোলারের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো প্যানেলের প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনছে। প্রচলিত বিদ্যুৎ ব্যবস্থা মূলত কেন্দ্রীভূত, অর্থাৎ একটি বড় পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি হয়ে শত শত মাইল দূরে সঞ্চালিত হয়, যাতে সঞ্চালন লাইনে প্রচুর বিদ্যুৎ অপচয় হয়। সোলার এনার্জি এ ধারণাকে বদলে দিয়ে একে একটি ‘ডিস্ট্রিবিউটেড এনার্জি রিসোর্স’ বা বিকেন্দ্রীভূত ব্যবস্থায় রূপান্তর করেছে। বাড়ির ছাদে, কারখানার ওপর কিংবা অব্যবহৃত জমিতে সোলার প্যানেল বসিয়ে সরাসরি ব্যবহারের জায়গায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। এর ফলে গ্রিডের ওপর চাপ কমছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল হচ্ছে।

বিজ্ঞানীদের নিত্যনতুন উদ্ভাবন সৌরশক্তিকে ছড়িয়ে দিচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে।

যমুনাচর কাশিমপুরবৈশ্বিক উষ্ণতাসৌরশক্তিসোলারপ্রযুক্তি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    সংসদে আ.লীগের বিচার ও হাসিনাকে ফেরানোর দাবি, আইনি প্রক্রিয়া চলমান বলছে সরকার

    সংসদে আ.লীগের বিচার ও হাসিনাকে ফেরানোর দাবি, আইনি প্রক্রিয়া চলমান বলছে সরকার

    ১৫ জুলাই ২০২৬, ০০:৩৬

    অর্থীর নেতৃত্বে ব্যতিক্রমধর্মী নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’

    অর্থীর নেতৃত্বে ব্যতিক্রমধর্মী নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’

    ১৫ জুলাই ২০২৬, ০০:৪৫

    এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জোনায়েদ সাকির

    এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জোনায়েদ সাকির

    ১৫ জুলাই ২০২৬, ০১:০১

    দ্বিতীয় সন্তান আসন্ন পিতৃত্বকালীন ছুটিতে যাবেন রণবীর

    দ্বিতীয় সন্তান আসন্ন পিতৃত্বকালীন ছুটিতে যাবেন রণবীর

    ১৫ জুলাই ২০২৬, ০০:৪২

    হলিউডে বায়োপিক কেন হিট

    হলিউডে বায়োপিক কেন হিট

    ১৫ জুলাই ২০২৬, ০০:৫০

    বন্যা ও স্বপ্নীলকে সম্মানিত করলেন মামদানি

    বন্যা ও স্বপ্নীলকে সম্মানিত করলেন মামদানি

    ১৫ জুলাই ২০২৬, ০০:৪০

    জাবিতে জুলাই স্মৃতিফলকের নির্মাণকাজের উদ্বোধন

    জাবিতে জুলাই স্মৃতিফলকের নির্মাণকাজের উদ্বোধন

    ১৫ জুলাই ২০২৬, ০১:১৮

    কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চায় এনবিআর

    কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা চায় এনবিআর

    ১৫ জুলাই ২০২৬, ০১:৩৯

    ইনারিতুর ‘ডিগার’, চমকে দিলেন টম ক্রুজ

    ইনারিতুর ‘ডিগার’, চমকে দিলেন টম ক্রুজ

    ১৫ জুলাই ২০২৬, ০০:৩৬

    ডলার বাজারে হস্তক্ষেপে আপত্তি আইএমএফের

    ডলার বাজারে হস্তক্ষেপে আপত্তি আইএমএফের

    ১৫ জুলাই ২০২৬, ০১:৪৩

    নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়লেন শামীম হোসেন

    নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছাড়লেন শামীম হোসেন

    ১৫ জুলাই ২০২৬, ০১:৩৫

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে ইরানে ফের মার্কিন হামলা

    হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে ইরানে ফের মার্কিন হামলা

    ১৫ জুলাই ২০২৬, ০৩:১১

    টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পেনের

    টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ড স্পেনের

    ১৫ জুলাই ২০২৬, ০৩:২৮

    যেভাবে দানব ফ্রান্সকে বামন বানাল স্পেন

    যেভাবে দানব ফ্রান্সকে বামন বানাল স্পেন

    ১৫ জুলাই ২০২৬, ০৪:০৮

    ফ্রান্সকে হারিয়েও রেফারিকে একহাত নিলেন স্পেন অধিনায়ক

    ফ্রান্সকে হারিয়েও রেফারিকে একহাত নিলেন স্পেন অধিনায়ক

    ১৫ জুলাই ২০২৬, ০৪:২৪

    advertiseadvertise