২০২৬ সালের শেষ দিকে
প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্রের তাপমাত্রা দ্রুত বাড়তে
থাকায় তৈরি হয়েছে শক্তিশালী এল নিনো পরিস্থিতির আশঙ্কা।
আবহাওয়া পর্যবেক্ষণ ও
জলবায়ু মডেলের পূর্বাভাস বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের শেষ দিকে এল নিনো
এতটাই শক্তিশালী হতে পারে যে তা এ পর্যন্ত নথিভুক্ত সবচেয়ে শক্তিশালী এল নিনো
ঘটনাগুলোর একটি, এমনকি হতে পারে সবচেয়ে শক্তিশালী ঘটনাও।
বিশ্ব আবহাওয়া সংস্থাসহ
(ডব্লিউএমও) বিশ্বের শীর্ষস্থানীয় জলবায়ু পর্যবেক্ষণ সংস্থাগুলো সতর্ক করেছে, শক্তিশাল...