Agamir Somoy E-Paper
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

মস্ত জাদুর ছাতা

অদ্বৈত মারুত
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ১০:০০
মস্ত জাদুর ছাতা

বৃষ্টির দিনে মায়ের কথা না শুনে বেশ বিপদে পড়ে গিয়েছিল পুচ্চিটা। তারপর কী হলো? জানতে হলে পড়ো এই গল্প। লিখেছেন মেঘের কাকু অদ্বৈত মারুত। ছবি এঁকেছেন ছাতার বন্ধু রজত

সকাল থেকেই মেঘবুড়িটা মুখ ভার করে আছে। রেগে থেকে থেকে চিৎকার করছে। কার ওপর তার এত রাগ, অভিমান— বাপি জানে না। সে যখন স্কুলে যাচ্ছিল, মা ডেকে বললেন, ‘ছাতাটা নিয়ে যাও, বাবা। মেঘবুড়ির মতিগতির ঠিক নেই। যখন-তখন কান্না করে বসবে।’

কিন্তু বাপি তো ডানপিঠে ছেলে, দুরন্ত! আকাশের দিকে তাকাল। তার মনে হলো, এ আর কী মেঘ! বৃষ্টি-ফিষ্টি কিচ্ছু হবে না। মায়ের শুধু-শুধু চিন্তা। ছাতা বয়ে নেওয়ার দরকার কী!

সে মায়ের কথা না শুনেই পিঠে ব্যাগ নিয়ে স্কুলের দিকে ভোঁ-দৌড় দিল।

সারাদিন বন্ধুদের সঙ্গে ভালোই কাটল পড়ালেখা আর দুষ্টুমি করে। সমস্যা বাধল ছুটির ঘণ্টা বাজার একটু আগে। হঠাৎ কুচকুচে কালো মেঘে আকাশ ঢেকে গেল। গুরুগুরু শব্দও বেড়ে গেল। তারপর— ঝমঝমাঝম, মুষলধারে বৃষ্টি নামল।

স্কুল ছুটি হতেই কিছুক্ষণের মধ্যে মাঠ ফাঁকা হয়ে গেল। বন্ধুদের মধ্যে যারা ছাতা এনেছিল, তারা বাড়ি চলে গেল। কারও বড় ভাই এসে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে গেল কাউকে। বারান্দায় শুধু বাপি, একা দাঁড়িয়ে রইল। তাকে কেউ সঙ্গে নিল না!

খুব মন খারাপ হলো তার। মায়ের কথা না শোনায় নিজের ওপর বড্ড রাগ হতে লাগল। বাতাসের রাগী ভাব দেখে ভয় পেতে শুরু করল বাপি। বৃষ্টির ছাঁট টেনে এনে তার গায়ে লাগাচ্ছিল ঠাস ঠাস করে। থেকে থেকে মেঘবুড়িটাও কঠিন হুংকার দিতে লাগল। বাপির বুক তখন ঢিপঢিপ করে কাঁপছিল।

সে বারবার স্কুলের গেটের দিকে তাকাচ্ছিল। ভাবছিল— ইশ! মা যদি জাদু জানতেন! একটা জাদুর কাঠি দিয়ে আমাকে এক্ষুনি ঘরে নিয়ে যেতেন! উঁহু, আমি যদি মায়ের কথা শুনতাম!

ঝাপসা বৃষ্টির ভেতর ঠিক তখনই বাপি দেখল, একজন মানুষ কাদা-পানি ভেঙে গুটিগুটি পায়ে এগিয়ে আসছেন। মাথায় পুরনো চেনা ছাতাটা। মানুষটা যত কাছে এলেন, বাপির মুখ তত চওড়া হাসিতে ভরে উঠল।

আরে! ও তো আর কেউ নয়, ও তো তার বাবা!

বাবা বারান্দায় এসে দাঁড়াতেই বাপি দেখল, বাবার ফতুয়ার হাতা ভিজে গায়ে লেপ্টে গেছে, পায়ে কাদা লেগে আছে। কিন্তু চোখেমুখে মিষ্টি হাসি। বাবা বললেন, ‘আমার বাপি খুব ভয় পেয়ে গিয়েছিল বুঝি?’

বাপি একছুটে বাবাকে জড়িয়ে ধরল। বলল, ‘উঁহু, একটুও না! আমি জানতাম তুমি এক্ষুনি চলে আসবে।’

বাবা হাসলেন। ছেলের কপালে চুমু খেলেন। তারপর বললেন, ‘চলো, এবার বাড়ি যাই। তোমার মা চিন্তা করছেন।’

একটাই ছাতা। ছোট্ট। বাবা বাপিকে নিজের গায়ের সঙ্গে লেপ্টে ধরে রাখলেন, যাতে এক ফোঁটা পানিও ওর গায়ে না লাগে। রাস্তায় তখন বৃষ্টির পানি থইথই করছে। বাবা বললেন, ‘আমার হাতটা শক্ত করে ধরে রাখো, কেমন? পথ খুব পিচ্ছিল।’

হাঁটতে হাঁটতে বাপি জিজ্ঞেস করল, ‘আমি তো মায়ের কথা শুনিনি, ছাতাটাও নিয়ে আসিনি। খুব রাগ করেছ, তাই না বাবা?’

বাবা মুচকি হাসলেন। বাপির নাক টিপে দিয়ে বললেন, ‘একটুও না। রাগ করলে কি আর তোমাকে নিতে আসতাম? আমার রাজপুত্তুর স্কুলের বারান্দায় একা একা দাঁড়িয়ে থাকবে আর আমি ঘরে বসে ভাবব? তা কি হয়?’

বাপি বাবার মুখের দিকে তাকাল। ফিসফিস করে বলল, ‘বাবা, তুমি আমাকে কত ভালোবাসো?’

ছেলের এমন প্রশ্নে বাবা আবারও হাসলেন। শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, ‘এই বৃষ্টি শেষে আকাশ যতটা ঝলমল করে উঠবে, রাতের পরিষ্কার আকাশে যত তারা ফুটবে, তার চেয়েও কোটি কোটি গুণ বেশি ভালোবাসি, বাবা।’

বাপি বাবার বুকে মাথা রাখল। দুহাত দিয়ে শক্ত করে কোমর জড়িয়ে ধরল। আপনমনে ভাবল, তার বাবাই আসলে একটা জাদুকরী মস্ত বড় ছাতা। যত ঝড়ই আসুক, বৃষ্টি পড়ুক, সেই ছাতা সবসময় তাকে পরম মমতায় আগলে রাখে।

বৃষ্টির দিনছাতামেঘবুড়ি
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২০ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ২
    অস্ট্রেলিয়া
    ০
    ২০ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    স্কটল্যান্ড
    ০
    মরক্কো
    ১
    ২০ জুন ২০২৬
    সকাল ৬:৩০ টা
    ব্রাজিল
    ৩
    হাইতি
    ০
    ২০ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    তুরস্ক
    ০
    প্যারাগুয়ে
    ১
    ২০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    সুইডেন
    ০
    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    ২০ জুন ২০২৬, ০০:১৯

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    ২০ জুন ২০২৬, ০০:৫৫

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    ২০ জুন ২০২৬, ০০:০১

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    ২০ জুন ২০২৬, ০০:৪৯

    ৩০ বছর পরও বয়স কমে!

    ৩০ বছর পরও বয়স কমে!

    ২০ জুন ২০২৬, ০০:০১

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    ২০ জুন ২০২৬, ০০:০১

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    ২০ জুন ২০২৬, ০১:৫৩

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    ২০ জুন ২০২৬, ০১:৪১

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    ২০ জুন ২০২৬, ০১:৩২

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    ২০ জুন ২০২৬, ০১:০৪

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    ২০ জুন ২০২৬, ০৪:২৭

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ২০ জুন ২০২৬, ০৩:০৫

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    পাটুরিয়া ঘাটে নদীর পাড়ে ঝুলে পড়ল বাস, অল্পের জন্য রক্ষা

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    জিলিয়ানের মানবসেবার পাঁচ যুগ

    ২০ জুন ২০২৬, ০৪:২২

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    ২০ জুন ২০২৬, ০৩:১২

    advertiseadvertise